Dhaka ০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সখীপুরে চার সাংবাদিক গ্রেপ্তার, বিএনপি নেতার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ আওয়ামী লীগের নৈরাজ্য ও বোমা হামলার প্রতিবাদে শিবচরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সালথায় বিএনপির পরিচয়ে আ.লীগের অফিসে মিটিংয়ের অভিযোগ যুবদল নেতার সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করে প্রশংসায় ভাসছেন ছরোয়ার হোসেন সালথার আটঘর ইউনিয়নে উঠান বৈঠকে হাসান আশরাফকে সমর্থন জানালেন শাহিনুর রহমান বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: নারীর ক্ষমতায়নে অনন্য অগ্রযাত্রা ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির সদস্য সম্মেলনে প্রধান অতিথি থাকছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম -এমপি শিবচরে পদ্মা সেতুর টোল প্লাজায় হামলা ও সহিংসতার বিরুদ্ধে বিএনপি’র প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ডিমলায় পৈতৃক জমির পাকা ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে সালথায় শ্রমিকদলের প্রতিবাদ মিছিল

কালীগঞ্জে মা-মেয়েকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জে মা ও নাবালিকা মেয়েকে মারধর, বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের মাজুখান মুদি বাড়ি এলাকায়, ভুক্তভোগী আফরিনা (২৮) কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় জালাল ওরফে জালু (৬০), ফাতেমা আক্তার (৩০) ও আরও একজন দীর্ঘদিন ধরে আফরিনা ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর রাতে অভিযুক্তরা আফরিনার বসতঘরে পানি ছিটিয়ে দেন। এর প্রতিবাদ করলে তাকে ও তার নাবালিকা মেয়েকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে মেয়েটির মাথায় আঘাত লাগে। পরে মা ও মেয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এ ছাড়া বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন আফরিনা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সখীপুরে চার সাংবাদিক গ্রেপ্তার, বিএনপি নেতার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ

কালীগঞ্জে মা-মেয়েকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

আপডেটের সময়: ০৭:০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬