Dhaka ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:২৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১৩ সময় দেখুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের চান্দনা চৌরাস্তার হাজী আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেটে এক লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা না দিলে মার্কেটে আগুন দেওয়ার হুমকির ঘটনায় মো. জুয়েল আহমেদ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গাজীপুর জেলা। গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।গত সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে গাজীপুর মহানগরের বাসন থানাধীন দিঘীরচালা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পিবিআই সূত্রে জানা গেছে।পিবিআই জানায়, গত ৬ অক্টোবর বিকেল ৫টা ১৯ মিনিটের দিকে হাজী আব্দুর রহিম পাইকারি মার্কেটের পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মিলটন হোসেনকে ফোন করে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ও তাঁর মার্কেটকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পাশাপাশি সুযোগ পেলে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মিলটন হোসেন বাদী হয়ে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানায় মামলা করেন। মামলাটিতে দণ্ডবিধির ৩৮৫, ৫০৬ ও ৩৪ ধারা উল্লেখ করা হয়েছে।আগের অগ্নিকাণ্ডের কথা স্মরণ করিয়ে হুমকি

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শুরু থেকেই ছায়া তদন্ত শুরু করে পিবিআই গাজীপুর জেলা। গত ১২ অক্টোবর মামলাটি সংস্থাটি স্ব-উদ্যোগে অধিগ্রহণ করে তদন্ত শুরু করে।
পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ ডিসেম্বর ওই মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই অগ্নিকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে অভিযুক্ত ব্যক্তি ফোনে আবার আগুন দেওয়ার হুমকি দেন। এতে মার্কেটের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
জুয়ার ঋণ শোধে চাঁদা দাবি
পিবিআইয়ের তদন্তে জানা গেছে, গ্রেপ্তার জুয়েল আহমেদের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকায়। তাঁর বাবা সাদা মিয়া এবং মা জমিলা বেগম। তিনি প্রায় সাড়ে পাঁচ বছর ধরে গার্মেন্টসে চাকরি করছিলেন। একপর্যায়ে অনলাইন ক্যাসিনো ও জুয়ায় আসক্ত হয়ে বিভিন্ন ব্যক্তি ও গার্মেন্টস-সংশ্লিষ্টদের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ঋণ করেন বলে তদন্তে উঠে এসেছে।
পিবিআইয়ের দাবি, ঋণের টাকা জোগাড় করতে তিনি মার্কেটের সামনের সাইনবোর্ড থেকে ফোন নম্বর সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে ফোন দেন এবং এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে মার্কেটে আগুন দেওয়ার হুমকিও দেন।
তদন্তে আরও জানা যায়, ভয়ে বাদী প্রথমে বিকাশের মাধ্যমে তিন হাজার টাকা এবং পরে আরও দুই হাজার টাকা দেন। এরপর অভিযুক্তকে আরও ৫০ হাজার টাকা দেওয়ার কথা ছিল বলে পিবিআই জানিয়েছে।
নিরাপত্তা জোরদারের আহ্বান
পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, শীতের শুষ্ক মৌসুম সামনে রেখে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় প্রতিটি মার্কেট ও জনসমাগমস্থলে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। চাঁদাবাজি প্রতিরোধে মার্কেটের সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপন, প্রহরী নিয়োগ এবং অন্যান্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, অনলাইন গ্যাম্বলিং, ক্যাসিনো ও প্রচলিত জুয়া থেকে মানুষকে দূরে রাখতে রাষ্ট্রীয়, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিপর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হবে।
মামলাটির তদন্ত করছেন পিবিআই গাজীপুর জেলার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫
Tag :
জনপ্রিয় পোস্ট

বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

আপডেটের সময়: ০৩:২৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের চান্দনা চৌরাস্তার হাজী আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেটে এক লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা না দিলে মার্কেটে আগুন দেওয়ার হুমকির ঘটনায় মো. জুয়েল আহমেদ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গাজীপুর জেলা। গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।গত সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে গাজীপুর মহানগরের বাসন থানাধীন দিঘীরচালা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পিবিআই সূত্রে জানা গেছে।পিবিআই জানায়, গত ৬ অক্টোবর বিকেল ৫টা ১৯ মিনিটের দিকে হাজী আব্দুর রহিম পাইকারি মার্কেটের পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মিলটন হোসেনকে ফোন করে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ও তাঁর মার্কেটকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পাশাপাশি সুযোগ পেলে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মিলটন হোসেন বাদী হয়ে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানায় মামলা করেন। মামলাটিতে দণ্ডবিধির ৩৮৫, ৫০৬ ও ৩৪ ধারা উল্লেখ করা হয়েছে।আগের অগ্নিকাণ্ডের কথা স্মরণ করিয়ে হুমকি

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শুরু থেকেই ছায়া তদন্ত শুরু করে পিবিআই গাজীপুর জেলা। গত ১২ অক্টোবর মামলাটি সংস্থাটি স্ব-উদ্যোগে অধিগ্রহণ করে তদন্ত শুরু করে।
পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ ডিসেম্বর ওই মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই অগ্নিকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে অভিযুক্ত ব্যক্তি ফোনে আবার আগুন দেওয়ার হুমকি দেন। এতে মার্কেটের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
জুয়ার ঋণ শোধে চাঁদা দাবি
পিবিআইয়ের তদন্তে জানা গেছে, গ্রেপ্তার জুয়েল আহমেদের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকায়। তাঁর বাবা সাদা মিয়া এবং মা জমিলা বেগম। তিনি প্রায় সাড়ে পাঁচ বছর ধরে গার্মেন্টসে চাকরি করছিলেন। একপর্যায়ে অনলাইন ক্যাসিনো ও জুয়ায় আসক্ত হয়ে বিভিন্ন ব্যক্তি ও গার্মেন্টস-সংশ্লিষ্টদের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ঋণ করেন বলে তদন্তে উঠে এসেছে।
পিবিআইয়ের দাবি, ঋণের টাকা জোগাড় করতে তিনি মার্কেটের সামনের সাইনবোর্ড থেকে ফোন নম্বর সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে ফোন দেন এবং এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে মার্কেটে আগুন দেওয়ার হুমকিও দেন।
তদন্তে আরও জানা যায়, ভয়ে বাদী প্রথমে বিকাশের মাধ্যমে তিন হাজার টাকা এবং পরে আরও দুই হাজার টাকা দেন। এরপর অভিযুক্তকে আরও ৫০ হাজার টাকা দেওয়ার কথা ছিল বলে পিবিআই জানিয়েছে।
নিরাপত্তা জোরদারের আহ্বান
পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, শীতের শুষ্ক মৌসুম সামনে রেখে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় প্রতিটি মার্কেট ও জনসমাগমস্থলে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। চাঁদাবাজি প্রতিরোধে মার্কেটের সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপন, প্রহরী নিয়োগ এবং অন্যান্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, অনলাইন গ্যাম্বলিং, ক্যাসিনো ও প্রচলিত জুয়া থেকে মানুষকে দূরে রাখতে রাষ্ট্রীয়, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিপর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হবে।
মামলাটির তদন্ত করছেন পিবিআই গাজীপুর জেলার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি