Dhaka ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে সালথায় শ্রমিকদলের প্রতিবাদ মিছিল কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে সালথায় যুবদল-ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন বিজয়নগরে জমকালো আয়োজনে NPB News-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন নাগরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে সালথায় পুলিশের মহড়া বরগুনায় বিআরটিসি বাসে অগ্নি সংযোগের ঘটনা সালথায় লোটো শোরুমের শুভ উদ্বোধন সালথায় ধান মাড়াই মেশিনবাহী গাড়ির ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রী আহত নাগরপুর ও দেলদুয়ারকে পৌরসভা ঘোষণার দাবি জামায়াতে ইসলামীর জেলা মজলিসে শূরার বৈঠকে টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে সালথায় যুবদল-ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

  • আবুল বাসার :
  • আপডেটের সময়: ০৬:১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অপতৎপরতার প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার থেকে শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেল নিয়ে সালথা সদর বাজার, থানা রোডসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বল্লভদী ইউনিয়নের চণ্ডীবর্দী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

আরও পড়ুনঃ  আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের পাশে থাগবো" শিবচরে কর্মী সমাবেশে এমপি হানজালা

এ সময় শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরের নেতৃত্বে শোডাউনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সদস্যসচিব এনায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, মিরান হোসেন, মাহফুজ খান, খোকন মাতুব্বর, ফরিদ হোসাইন, রাসেল শেখ, সদস্য রাজীব মোল্লা, মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের সাঁড়াশি অভিযান
Tag :
জনপ্রিয় পোস্ট

নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে সালথায় শ্রমিকদলের প্রতিবাদ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে সালথায় যুবদল-ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

আপডেটের সময়: ০৬:১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অপতৎপরতার প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার থেকে শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেল নিয়ে সালথা সদর বাজার, থানা রোডসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বল্লভদী ইউনিয়নের চণ্ডীবর্দী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

আরও পড়ুনঃ  সালথায় বাকিতে পণ্য চেয়ে না পেয়ে দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ

এ সময় শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরের নেতৃত্বে শোডাউনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সদস্যসচিব এনায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, মিরান হোসেন, মাহফুজ খান, খোকন মাতুব্বর, ফরিদ হোসাইন, রাসেল শেখ, সদস্য রাজীব মোল্লা, মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  বাবা অনলাইন আইপিএল জুয়ায় জড়িয়ে ঋণের বোঝা নিয়ে কলকাতায়, তবুও এইচএসসিতে জিপিএ-৫ পেল পূজা