
গাজীপুরের কালীগঞ্জে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট (বিপিএল) সিজন-৫ এর ফাইনাল খেলায় এ্যাটাক টাইটান ৫ উইকেটে চ্যাম্পিয়ন হয়েছে। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে এমএসএম ইটের ভাটা মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন।
খেলায় প্রথমে ব্যাটিং করতে নেমে বালীগাঁও রয়েল চ্যালেঞ্জার ১২ ওভার শেষে ৫ উইকেটে ১২৮ রান সংগ্রহ করেন। পরে এ্যাটাক টাইটান ১১ ওভার ৪ বলে খেলে ৪ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে ৫ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন করেন। চ্যাম্পিয়ন দলকে ৩৫ হাজার টাকা ও একটি ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। রানার্সআপ দলকে ২০ হাজার টাকা দেয়া হয়।
টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী আরিফ খান, সর্বোচ্চ উইকেটদাতা মো. সজিব, ম্যান অব দ্যা ম্যাচ দিপু ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন রিকন খান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক খাইরুল আহসান মিন্টু, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহীম প্রধান।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন বাচ্চু, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.মমতাজ উদ্দিন মাষ্টার, ষ্টার কিন্ডার গার্টেনের পরিচালক হাবিবুর রহমান জালাল, কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মো. মোশারফ হোসেন।
কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো.লুৎফুর রহমানের সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন। খেলায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন মো. সাফায়েত হোসেন ও মো. রেজাউল করিম। যাদের অক্লান্ত প্রচেষ্টায় পুরো টুর্নামেন্টটি পরিচালিত হয় তারা হলেন আয়োজক কমিটির সভাপতি মনোয়ার হোসেন, সদস্য মামুন, সুমন, আরিফ, জুলহাস, ফরহাদ, হাবিবুল্লাহ, দীপু, রিকন ও মনির হোসেন।

নিজস্ব প্রতিবেদক : 








