Dhaka ১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিবচরে মশা নিধনে চেয়ারম্যান প্রার্থী ওলি ফকিরের উদ্যোগ রবি মৌসুমে নির্বিঘ্নে ফসল উৎপাদনের লক্ষে নাগরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত লগি-বৈঠার সহিংসতার বিচার চেয়ে বাহুবলে জামায়াতের বিক্ষোভ মিছিল নগরকান্দায় ৭নং রামনগর ইউনিয়নের যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ টাঙ্গাইলে যুব বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে শিবচরে সাউথ বেঙ্গল ইয়ুথ ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানালেন পূবাইলের ইমাম হোসেন ইমরান টাঙ্গাইলে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল বাংলাদেশ লইয়ারস কাউন্সিল জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে নগরের শিশুরা, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

শিবচরে মশা নিধনে চেয়ারম্যান প্রার্থী ওলি ফকিরের উদ্যোগ

মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে ফগার মেশিন দিয়ে মশা নিধন কর্মসূচি পালন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওলি ফকির।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁর নিজস্ব উদ্যোগে ইউনিয়নের শেখপুর বাজার এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় ফগার মেশিনের মাধ্যমে বাজার ও আশপাশের এলাকায় মশা নিধন কার্যক্রম চালানো হয়।

আরও পড়ুনঃ  এম.এড. প্রোগ্রামে দেশসেরা ফলাফল, কৃতি সংবর্ধনা পাচ্ছেন শিক্ষক কুন্তলা মজুমদার

ওলি ফকির একজন সৌদি আরবপ্রবাসী। তিনি গত এক বছর ধরে বাঁশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সৌর সড়কবাতি স্থাপনসহ নানা জনকল্যাণমূলক কাজ করে আসছেন। পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে যুব বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

চেয়ারম্যান পদপ্রার্থী ওলি ফকির বলেন, “আমি সব সময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি। মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। মশার উপদ্রব কমাতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় কাজ করে যেতে চাই।”

তিনি আরও বলেন, “জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে বাঁশকান্দি ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, সড়কবাতি স্থাপন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করব। চেয়ারম্যান হিসেবে সরকারি ভাতা গ্রহণ না করে তা জনকল্যাণমূলক কাজে ব্যয় করার ইচ্ছা রয়েছে।”

আরও পড়ুনঃ  কলকাতার স্বাধীনতা দিবস উদযাপন সমিতির ‘ওয়ার্ল্ড সম্মাননা’ পেলেন সাংবাদিক আওরঙ্গজেব কামাল

এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি ইউনিয়নবাসীর পাশে থাকার কথা জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

শিবচরে মশা নিধনে চেয়ারম্যান প্রার্থী ওলি ফকিরের উদ্যোগ

শিবচরে মশা নিধনে চেয়ারম্যান প্রার্থী ওলি ফকিরের উদ্যোগ

আপডেটের সময়: ০৯:০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে ফগার মেশিন দিয়ে মশা নিধন কর্মসূচি পালন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওলি ফকির।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁর নিজস্ব উদ্যোগে ইউনিয়নের শেখপুর বাজার এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় ফগার মেশিনের মাধ্যমে বাজার ও আশপাশের এলাকায় মশা নিধন কার্যক্রম চালানো হয়।

আরও পড়ুনঃ  শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন

ওলি ফকির একজন সৌদি আরবপ্রবাসী। তিনি গত এক বছর ধরে বাঁশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সৌর সড়কবাতি স্থাপনসহ নানা জনকল্যাণমূলক কাজ করে আসছেন। পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  নিমিষেই শেষ একটি সংসার: সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা মৃত, লড়ছে মেয়ে

চেয়ারম্যান পদপ্রার্থী ওলি ফকির বলেন, “আমি সব সময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি। মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। মশার উপদ্রব কমাতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় কাজ করে যেতে চাই।”

তিনি আরও বলেন, “জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে বাঁশকান্দি ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, সড়কবাতি স্থাপন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করব। চেয়ারম্যান হিসেবে সরকারি ভাতা গ্রহণ না করে তা জনকল্যাণমূলক কাজে ব্যয় করার ইচ্ছা রয়েছে।”

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর বার্ষিক যুব সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত