Dhaka ০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদক বিক্রির প্রতিবাদ করায় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির পিতার ইন্তেকাল শিবচরের ইউএনওর বদলি স্থগিতের দাবিতে মানববন্ধন, আরও দুই বছর রাখার আহ্বান নাগরপুর উপজেলা জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম, নায়েবে আমীর আব্দুস সালাম, সেক্রেটারি মোসলেম উদ্দিন মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদ জানালেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী টাঙ্গাইলের নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন টানা বৃষ্টিতে শিবচরে পানিতে তলিয়ে গেছে কাটা ধান, দিশেহারা কৃষক অসময়ের বৃষ্টিতে ফরিদপুরে কৃষকের স্বপ্নভঙ্গ, মাঠেই ভিজছে পাকা ধান

সেনবাগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জমি দখল করে ৫নং অর্জুনতলা ইউপি চেয়ারম্যানের বহুতল ভবন নির্মাণ

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপনের বিরুদ্ধে সরকারি জমি দখল করে ব্যক্তিগত বহুতল ভবন নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদ ভবনের ঠিক সামনে অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খাস জায়গা জবরদখল করে এই নির্মাণকাজ চালানো হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  নাগরপুর উপজেলা জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম, নায়েবে আমীর আব্দুস সালাম, সেক্রেটারি মোসলেম উদ্দিন

​শুধু জমি দখলেই ক্ষান্ত হননি ইউপি চেয়ারম্যান; ভবন নির্মাণের জন্য রড, সিমেন্ট, বালুসহ যাবতীয় নির্মাণসামগ্রী ইউনিয়ন পরিষদের খোলা মাঠে স্তূপ করে রাখা হয়েছে। ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে পরিষদের উন্মুক্ত প্রাঙ্গণ। একদিকে সরকারি জমি দখল, অন্যদিকে পরিষদের প্রাঙ্গণে প্রতিবন্ধকতা তৈরির কারণে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ব্যাহত হচ্ছে পরিষদ কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রমও।

আরও পড়ুনঃ  শিবচরের ইউএনওর বদলি স্থগিতের দাবিতে মানববন্ধন, আরও দুই বছর রাখার আহ্বান

​পরিষদ মাঠে নির্মাণসামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টির বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন দাবি করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাকে মাঠে এসব মালামাল রাখার অনুমতি দিয়েছেন। তবে সরকারি সম্পত্তি দখল ও নিয়ম-নীতির তোয়াক্কা না করে পরিষদের মাঠ এভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করায় স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতাদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির পিতার ইন্তেকাল

​এলাকাবাসীর জোর দাবি—অবিলম্বে বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা হোক। একই সাথে অবৈধ দখলমুক্ত করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জায়গা উদ্ধার এবং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সেবার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু ও কঠোর হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

জনপ্রিয় পোস্ট

মাদক বিক্রির প্রতিবাদ করায় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সেনবাগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জমি দখল করে ৫নং অর্জুনতলা ইউপি চেয়ারম্যানের বহুতল ভবন নির্মাণ

আপডেটের সময়: ০১:১৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপনের বিরুদ্ধে সরকারি জমি দখল করে ব্যক্তিগত বহুতল ভবন নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদ ভবনের ঠিক সামনে অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খাস জায়গা জবরদখল করে এই নির্মাণকাজ চালানো হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  মাদক বিক্রির প্রতিবাদ করায় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

​শুধু জমি দখলেই ক্ষান্ত হননি ইউপি চেয়ারম্যান; ভবন নির্মাণের জন্য রড, সিমেন্ট, বালুসহ যাবতীয় নির্মাণসামগ্রী ইউনিয়ন পরিষদের খোলা মাঠে স্তূপ করে রাখা হয়েছে। ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে পরিষদের উন্মুক্ত প্রাঙ্গণ। একদিকে সরকারি জমি দখল, অন্যদিকে পরিষদের প্রাঙ্গণে প্রতিবন্ধকতা তৈরির কারণে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ব্যাহত হচ্ছে পরিষদ কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রমও।

আরও পড়ুনঃ  বাহুবলে জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন: আমীর সিরাজুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান