
মধ্যরাতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিয়েছে একদল দুর্বৃত্তরা।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত মধ্যরাত আনুমানিক সাড়ে বারোটার দিকে জানালা দিয়ে বোতলে পেট্রোলের আগুন ছুড়ে মারে অফিস কক্ষের ভেতরে। এতে অফিসের ভেতরে থাকা বিভিন্ন জরুরী কাগজপত্র ও বিভিন্ন নথি পুড়ে যায়।
স্থানীয়রা এ ঘটনার বিষয়ে বলেন, অগ্নি কান্ডের বিষয়টি গ্রামীণ ব্যাংকের নাইট গার্ডের দৃষ্টিগোচর হওয়ায় তারা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়েছে। এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি তবে কিছু কাগজপত্র ও নথী পড়ু গিয়েছে।
এ বিষয়ে গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, রাত আনুমানিক সারে ১২ টার সময় পেট্রোলের সাথে কাপড়ে আগুন জানালা দিয়ে অফিসের ভেতরে ছুড়ে মারায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ধোঁয়া নাইটগার্ড দেখে ফেলায় দ্রুত সকলকে ডেকে উঠালে তারা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে নাগরপুর থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
নাগরপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, গতরাত আনুমানিক সাড়ে বারোটার দিকে গ্রামীণ ব্যাংক গয়হাটা শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে শাখা ব্যবস্থাপক আমাদের তাৎক্ষণিক অবহিত করলে আমরা ঘটনা স্থল পরিদর্শন করি এবং ক্ষয়ক্ষতির বিষয়ে নিরূপণ করি। ঘটনাটি তাৎক্ষণিক তারা বুঝতে পারলে, এতে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় শাখা ব্যবস্থাপক বাদী হয়ে থানায় একটি মামলা দিচ্ছেন।
বিগত কয়েকদিনে গ্রামীণ ব্যাংক এর বিভিন্ন শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যা মোটেই কাম্য নয়। বিষয়টি বন্ধে দ্রুত সরকার ও সংশ্লিষ্টদের কঠোর পদক্ষেপ কামনা করছে সকলে।

মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি : 

















