Dhaka ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালীগঞ্জে বিপিএল সিজন-৫ এর ফাইনালে এ্যাটাক টাইটান ৫ উইকেটে চ্যাম্পিয়ন শিবচরে যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ঋণ বিতরণ নাগরপুরে হিফজুল কুরআন ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত সালথায় বাঁশের সাঁকোয় স্বস্তি, কৃষক-শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে যুবদল নেতা এনায়েতের উদ্যোগ জাকের পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন আবুল খায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসমাবেশ ও র‍্যালি সালথায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয় শিবচরে মশা নিধনে চেয়ারম্যান প্রার্থী ওলি ফকিরের উদ্যোগ

শিবচরে যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ঋণ বিতরণ

“দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬। পহেলা নভেম্বর (রবিবার) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা ও যুবঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​ সকালে শিবচর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় যুব সংগঠকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আরও পড়ুনঃ  রবি মৌসুমে নির্বিঘ্নে ফসল উৎপাদনের লক্ষে নাগরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

​র‍্যালি শেষে উপজেলা ময়নাকাটা (উপজেলা পরিষদ হল রুম) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দীন আহমাদ হানজালা অসুস্থ থাকায় তার প্রতিনিধিগন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  সালথায় বাঁশের সাঁকোয় স্বস্তি, কৃষক-শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে যুবদল নেতা এনায়েতের উদ্যোগ

স্বাগত বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যুবকদের নিয়ে সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।

বক্তারা যুবকদের দেশের মেরুদণ্ড আখ্যায়িত করে বলেন,যুবকেরা যতবেশি কর্মঠ্য হবে দেশ ততো বেশি সমৃদ্ধি হবে। তাই বেকার না থেকে যুব উন্নয়ন তথা সরকারী বিভিন্ন দপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে।

আরও পড়ুনঃ  জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে নগরের শিশুরা, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান যুবক ও যুবতীদের উদ্দেশ্য করে বলেন, যুবকেরা তাদের কর্ম দক্ষতার মাধ্যমে একটা দেশের উন্নয়ন ও সমৃদ্ধি এনে দিতে পারেন, তাই প্রতিটি যুবদের লেখাপড়ার পাশাপাশি নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে।

​আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র (সার্টিফিকেট) এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩ জন সফল উদ্যোক্তার হাতে ১ লক্ষ টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়।

Tag :

কালীগঞ্জে বিপিএল সিজন-৫ এর ফাইনালে এ্যাটাক টাইটান ৫ উইকেটে চ্যাম্পিয়ন

শিবচরে যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ঋণ বিতরণ

আপডেটের সময়: ০৩:৫৫:১২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬

“দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬। পহেলা নভেম্বর (রবিবার) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা ও যুবঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​ সকালে শিবচর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় যুব সংগঠকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আরও পড়ুনঃ  পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে শিবচরে সাউথ বেঙ্গল ইয়ুথ ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ

​র‍্যালি শেষে উপজেলা ময়নাকাটা (উপজেলা পরিষদ হল রুম) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দীন আহমাদ হানজালা অসুস্থ থাকায় তার প্রতিনিধিগন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে নগরের শিশুরা, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

স্বাগত বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যুবকদের নিয়ে সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।

বক্তারা যুবকদের দেশের মেরুদণ্ড আখ্যায়িত করে বলেন,যুবকেরা যতবেশি কর্মঠ্য হবে দেশ ততো বেশি সমৃদ্ধি হবে। তাই বেকার না থেকে যুব উন্নয়ন তথা সরকারী বিভিন্ন দপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে বিপিএল সিজন-৫ এর ফাইনালে এ্যাটাক টাইটান ৫ উইকেটে চ্যাম্পিয়ন