Dhaka ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালথায় বাঁশের সাঁকোয় স্বস্তি, কৃষক-শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে যুবদল নেতা এনায়েতের উদ্যোগ জাকের পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন আবুল খায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসমাবেশ ও র‍্যালি সালথায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয় শিবচরে মশা নিধনে চেয়ারম্যান প্রার্থী ওলি ফকিরের উদ্যোগ রবি মৌসুমে নির্বিঘ্নে ফসল উৎপাদনের লক্ষে নাগরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত লগি-বৈঠার সহিংসতার বিচার চেয়ে বাহুবলে জামায়াতের বিক্ষোভ মিছিল নগরকান্দায় ৭নং রামনগর ইউনিয়নের যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ টাঙ্গাইলে যুব বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সালথায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান

  • আবুল বাসার :
  • আপডেটের সময়: ১১:১৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২০ সময় দেখুন

রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন ফরিদপুরের সালথার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামের বাগবাড়িস্থ মসজিদে জানাজা শেষে স্থানীয় মসজিদের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  শিবচরে মশা নিধনে চেয়ারম্যান প্রার্থী ওলি ফকিরের উদ্যোগ

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় সালথা থানা-পুলিশ ও ফরিদপুর পুলিশ লাইন্সের একটি দল, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  জাকের পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন আবুল খায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন আব্দুল মান্নান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি পাঁচ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুনঃ  শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন

জানা যায়, প্রায় দেড় বছর আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে বাড়িতেই অবস্থান করছিলেন। সুস্থ থাকাকালে সালথা সদর বাজারে ব্যবসা করতেন এই বীর মুক্তিযোদ্ধা।

Tag :
জনপ্রিয় পোস্ট

সালথায় বাঁশের সাঁকোয় স্বস্তি, কৃষক-শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে যুবদল নেতা এনায়েতের উদ্যোগ

সালথায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান

আপডেটের সময়: ১১:১৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন ফরিদপুরের সালথার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামের বাগবাড়িস্থ মসজিদে জানাজা শেষে স্থানীয় মসজিদের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে শিবচরে সাউথ বেঙ্গল ইয়ুথ ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় সালথা থানা-পুলিশ ও ফরিদপুর পুলিশ লাইন্সের একটি দল, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নগরকান্দায় ৭নং রামনগর ইউনিয়নের যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন আব্দুল মান্নান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি পাঁচ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুনঃ  হোমনায় জাকের পার্টির উদ্যোগে দাওয়াতী আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত