Dhaka ০৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

নাগরপুরে সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মাসব্যাপী প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও কর্মময় জীবনের ওপর রচনা, কবিতা ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর ডা. এম. এ. মান্নানের আয়োজনে সেপ্টেম্বর মাসজুড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নাগরপুরের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন পেশার নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  সেনবাগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জমি দখল করে ৫নং অর্জুনতলা ইউপি চেয়ারম্যানের বহুতল ভবন নির্মাণ

রোববার (০৪’অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকেলে আয়োজিত পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর ডা. এম. এ. মান্নান। অনুষ্ঠানে নাগরপুরের সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের নাগরিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মানবিকতা, ন্যায়নীতি, আদর্শ ও চারিত্রিক গুণাবলি অনুসরণের মাধ্যমে একটি নৈতিক ও আদর্শ সমাজ গঠনে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।

আরও পড়ুনঃ  সেনবাগে যুবককে নির্যাতন ও ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিকার চেয়ে থানায় লিখিত আবেদন

আয়োজক ডা. এম. এ. মান্নান বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং বিশেষ করে শিশু-কিশোর ও তরুণদের তাঁর আদর্শের সঙ্গে পরিচিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

একজন বিজয়ী শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, “এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ পেয়েছি। পুরস্কার ও সনদ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত। ভবিষ্যতে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।”

আরও পড়ুনঃ  শিবচরে ছেলের সাবলের আঘাতে বাবা আরব আলী গুরুতর আহত,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন

অনুষ্ঠানের শেষপর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। পুরস্কার ও সনদপ্রাপ্তদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায় এবং আয়োজকরা ভবিষ্যতে এ ধরনের সৃজনশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় পোস্ট

গাজীপুরে সড়ক দুর্ঘটনার আড়াই বছর পর রহস্য উদঘাটন করলেন পিবিআই পলাতক আসামী রাশেদ গ্রেপ্তার

নাগরপুরে সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মাসব্যাপী প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৯:৪৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও কর্মময় জীবনের ওপর রচনা, কবিতা ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর ডা. এম. এ. মান্নানের আয়োজনে সেপ্টেম্বর মাসজুড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নাগরপুরের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন পেশার নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  সেনবাগে যুবককে নির্যাতন ও ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিকার চেয়ে থানায় লিখিত আবেদন

রোববার (০৪’অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকেলে আয়োজিত পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর ডা. এম. এ. মান্নান। অনুষ্ঠানে নাগরপুরের সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের নাগরিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মানবিকতা, ন্যায়নীতি, আদর্শ ও চারিত্রিক গুণাবলি অনুসরণের মাধ্যমে একটি নৈতিক ও আদর্শ সমাজ গঠনে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের কালিহাতীতে এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

আয়োজক ডা. এম. এ. মান্নান বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং বিশেষ করে শিশু-কিশোর ও তরুণদের তাঁর আদর্শের সঙ্গে পরিচিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

একজন বিজয়ী শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, “এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ পেয়েছি। পুরস্কার ও সনদ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত। ভবিষ্যতে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।”

আরও পড়ুনঃ  ডিমলার চেয়ারম্যান পদপ্রার্থী সুজন আটক, মুক্তির দাবিতে বিক্ষোভ