Dhaka ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিবচরের ইউএনওর বদলি স্থগিতের দাবিতে মানববন্ধন, আরও দুই বছর রাখার আহ্বান নাগরপুর উপজেলা জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম, নায়েবে আমীর আব্দুস সালাম, সেক্রেটারি মোসলেম উদ্দিন মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদ জানালেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী টাঙ্গাইলের নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন টানা বৃষ্টিতে শিবচরে পানিতে তলিয়ে গেছে কাটা ধান, দিশেহারা কৃষক অসময়ের বৃষ্টিতে ফরিদপুরে কৃষকের স্বপ্নভঙ্গ, মাঠেই ভিজছে পাকা ধান বাহুবলে জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন: আমীর সিরাজুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান টাঙ্গাইল শহর জামায়াতের নতুন কমিটি ঘোষণা : আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম বাহুবলের ৭ ইউনিয়নেই ভোট তৃতীয় ধাপে, নির্বাচন ২৯ এপ্রিল সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদ জানালেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী

মাদারীপুরের শিবচরে সরকারি বালু ও মাটি কাটার অভিযোগে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী। রবিবার দুপুরে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন হয়।

গত ১৪ নভেম্বর অনলাইন সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’সহ কয়েকটি মিডিয়ায় ‘সরকারি বালু ও মাটি কেটে নিয়ে যাচ্ছেন দুই বিএনপি নেতা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে আবু জাফর চৌধুরী বলেন, সংবাদটিতে তাঁর সম্পর্কে ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। এতে তাঁর সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন হয়েছে।

আরও পড়ুনঃ  বাহুবলের ৭ ইউনিয়নেই ভোট তৃতীয় ধাপে, নির্বাচন ২৯ এপ্রিল

এসময় তিনি বলেন, শিবচরের উতরাইল নবাবাজার সেতুর উত্তর ও দক্ষিণ প্রান্তে বালুর দুটি বেড রয়েছে। এর মধ্যে সেতুর উত্তর প্রান্তের বালুর বেডটি সরকারি নিয়মে ইজারা নিয়ে তিনি বালু বিক্রি করছেন। ইজারার নির্ধারিত অর্থসহ সরকারি পাওনাদি পরিশোধ করেই তিনি এ কার্যক্রম শুরু করেছেন।

আরও পড়ুনঃ  ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

তিনি আরও দাবি করেন, সেতুর ৩০০ ফুটের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধসংক্রান্ত একটি সাইনবোর্ড সম্প্রতি কর্তৃপক্ষ স্থাপন করেছে। তবে ইজারার বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ ছিল না। তিনি দাবি করেন, নিষিদ্ধ এলাকায় বালু উত্তোলন কিংবা নদী থেকে বালু কাটার সঙ্গে তিনি জড়িত নন। সেতুর দক্ষিণ প্রান্তের বালুর বেডটিও তাঁর ইজারার আওতাভুক্ত নয়।

আরও পড়ুনঃ  নগরকান্দার রামনগর ইউনিয়নের গোপালপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ছানি রোগী শনাক্ত ৩৭০

আবু জাফর চৌধুরী আরও বলেন, সরকারি বিধি মোতাবেক ইজারা নেওয়া বালু বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম করা হয়নি। অথচ তাঁর বক্তব্য না নিয়ে কিংবা তথ্য যাচাই না করেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রকাশিত সংবাদে তাঁকে জড়িয়ে মিথ্যা তথ্য উপস্থাপনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন আবু জাফর চৌধুরী।

Tag :
জনপ্রিয় পোস্ট

শিবচরের ইউএনওর বদলি স্থগিতের দাবিতে মানববন্ধন, আরও দুই বছর রাখার আহ্বান

মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদ জানালেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী

আপডেটের সময়: ০৬:৩৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

মাদারীপুরের শিবচরে সরকারি বালু ও মাটি কাটার অভিযোগে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী। রবিবার দুপুরে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন হয়।

গত ১৪ নভেম্বর অনলাইন সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’সহ কয়েকটি মিডিয়ায় ‘সরকারি বালু ও মাটি কেটে নিয়ে যাচ্ছেন দুই বিএনপি নেতা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে আবু জাফর চৌধুরী বলেন, সংবাদটিতে তাঁর সম্পর্কে ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। এতে তাঁর সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন হয়েছে।

আরও পড়ুনঃ  নগরকান্দার রামনগর ইউনিয়নের গোপালপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ছানি রোগী শনাক্ত ৩৭০

এসময় তিনি বলেন, শিবচরের উতরাইল নবাবাজার সেতুর উত্তর ও দক্ষিণ প্রান্তে বালুর দুটি বেড রয়েছে। এর মধ্যে সেতুর উত্তর প্রান্তের বালুর বেডটি সরকারি নিয়মে ইজারা নিয়ে তিনি বালু বিক্রি করছেন। ইজারার নির্ধারিত অর্থসহ সরকারি পাওনাদি পরিশোধ করেই তিনি এ কার্যক্রম শুরু করেছেন।

আরও পড়ুনঃ  বাহুবলের ৭ ইউনিয়নেই ভোট তৃতীয় ধাপে, নির্বাচন ২৯ এপ্রিল

তিনি আরও দাবি করেন, সেতুর ৩০০ ফুটের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধসংক্রান্ত একটি সাইনবোর্ড সম্প্রতি কর্তৃপক্ষ স্থাপন করেছে। তবে ইজারার বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ ছিল না। তিনি দাবি করেন, নিষিদ্ধ এলাকায় বালু উত্তোলন কিংবা নদী থেকে বালু কাটার সঙ্গে তিনি জড়িত নন। সেতুর দক্ষিণ প্রান্তের বালুর বেডটিও তাঁর ইজারার আওতাভুক্ত নয়।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি