Dhaka ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিবচরের ইউএনওর বদলি স্থগিতের দাবিতে মানববন্ধন, আরও দুই বছর রাখার আহ্বান নাগরপুর উপজেলা জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম, নায়েবে আমীর আব্দুস সালাম, সেক্রেটারি মোসলেম উদ্দিন মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদ জানালেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী টাঙ্গাইলের নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন টানা বৃষ্টিতে শিবচরে পানিতে তলিয়ে গেছে কাটা ধান, দিশেহারা কৃষক অসময়ের বৃষ্টিতে ফরিদপুরে কৃষকের স্বপ্নভঙ্গ, মাঠেই ভিজছে পাকা ধান বাহুবলে জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন: আমীর সিরাজুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান টাঙ্গাইল শহর জামায়াতের নতুন কমিটি ঘোষণা : আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম বাহুবলের ৭ ইউনিয়নেই ভোট তৃতীয় ধাপে, নির্বাচন ২৯ এপ্রিল সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

শিবচরের ইউএনওর বদলি স্থগিতের দাবিতে মানববন্ধন, আরও দুই বছর রাখার আহ্বান

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের বদলির খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বদলির আদেশ প্রত্যাহার করে তাকে আরও অন্তত দুই বছর শিবচরে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন মহল।

​রবিবার বিকেলে শিবচর উপজেলা পরিষদ চত্বরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর আগে বদলির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে পোস্ট দিতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুনঃ  টানা বৃষ্টিতে শিবচরে পানিতে তলিয়ে গেছে কাটা ধান, দিশেহারা কৃষক

​মানববন্ধনে বক্তারা বলেন, ৩৬তম বিসিএসের কর্মকর্তা এইচ এম ইবনে মিজান ২০২৫ সালের ২৪ আগস্ট শিবচরে ইউএনও হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি উপজেলার উন্নয়ন, জনকল্যাণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, মাদক নিয়ন্ত্রণ এবং উপজেলা পরিষদ চত্বরের সৌন্দর্যবর্ধনসহ নানা জনমুখী উদ্যোগ নিয়ে তিনি সর্বমহলে প্রশংসিত হয়েছেন। চলমান এসব উন্নয়নকাজের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে আরও কিছুদিন শিবচরে রাখা জরুরি।

​মানববন্ধনে শিবচরের সচেতন নাগরিক ও সাংবাদিক নাসিম বলেন, ‘এইচ এম ইবনে মিজান একজন জনবান্ধব ইউএনও। যোগদানের পর থেকেই তিনি শিবচরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার হাত ধরে শুরু হওয়া উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে অন্তত আরও দুই বছর শিবচরে প্রয়োজন। এটি কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, বরং শিবচরের বৃহত্তর স্বার্থের দাবি।’

আরও পড়ুনঃ  টাঙ্গাইল শহর জামায়াতের নতুন কমিটি ঘোষণা : আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম

​স্থানীয় বাসিন্দা কাওসার হামিদ খান বলেন, ‘তিনি অত্যন্ত মানবিক ও আন্তরিকতার সঙ্গে জনকল্যাণে কাজ করে যাচ্ছেন। শিবচরের বৃহত্তর জনস্বার্থেই তার বদলির আদেশ পুনর্বিবেচনা করা উচিত।’

​শিবচর বাজারের ব্যবসায়ী মো. মহিউদ্দিনও একই দাবি জানিয়ে বলেন, ‘উপজেলার সার্বিক উন্নয়নের স্বার্থে আমরা এই জনবান্ধব কর্মকর্তার বদলির আদেশ পুনর্বিবেচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

আরও পড়ুনঃ  ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

​মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে ইউএনও এইচ এম ইবনে মিজানের বদলির আদেশ পুনর্বিবেচনা করে তাকে শিবচরে বহাল রাখার জোর দাবি জানানো হয়।

মানববন্ধন স্থানীয় বিএনপির নেতা সাইদুজ্জামান নাসিম,ইসলামি আন্দোলন বাংলাদেশ এর শিবচর উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা জাফর আহমেদ, প্রচার সম্পাদক শাহীন মিয়া, বিএনপির নেতা খলিল মিরবল, স্থানীয় সাংবাদিক রফিকুল ইসলাম রাজা, সাংবাদিক মাসুম হাওলাদার, সাংবাদিক শহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

Tag :
জনপ্রিয় পোস্ট

শিবচরের ইউএনওর বদলি স্থগিতের দাবিতে মানববন্ধন, আরও দুই বছর রাখার আহ্বান

শিবচরের ইউএনওর বদলি স্থগিতের দাবিতে মানববন্ধন, আরও দুই বছর রাখার আহ্বান

আপডেটের সময়: ০৬:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের বদলির খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বদলির আদেশ প্রত্যাহার করে তাকে আরও অন্তত দুই বছর শিবচরে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন মহল।

​রবিবার বিকেলে শিবচর উপজেলা পরিষদ চত্বরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর আগে বদলির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে পোস্ট দিতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুনঃ  ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

​মানববন্ধনে বক্তারা বলেন, ৩৬তম বিসিএসের কর্মকর্তা এইচ এম ইবনে মিজান ২০২৫ সালের ২৪ আগস্ট শিবচরে ইউএনও হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি উপজেলার উন্নয়ন, জনকল্যাণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, মাদক নিয়ন্ত্রণ এবং উপজেলা পরিষদ চত্বরের সৌন্দর্যবর্ধনসহ নানা জনমুখী উদ্যোগ নিয়ে তিনি সর্বমহলে প্রশংসিত হয়েছেন। চলমান এসব উন্নয়নকাজের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে আরও কিছুদিন শিবচরে রাখা জরুরি।

​মানববন্ধনে শিবচরের সচেতন নাগরিক ও সাংবাদিক নাসিম বলেন, ‘এইচ এম ইবনে মিজান একজন জনবান্ধব ইউএনও। যোগদানের পর থেকেই তিনি শিবচরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার হাত ধরে শুরু হওয়া উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে অন্তত আরও দুই বছর শিবচরে প্রয়োজন। এটি কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, বরং শিবচরের বৃহত্তর স্বার্থের দাবি।’

আরও পড়ুনঃ  ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে সালথা উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল