Dhaka ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লগি-বৈঠার সহিংসতার বিচার চেয়ে বাহুবলে জামায়াতের বিক্ষোভ মিছিল নগরকান্দায় ৭নং রামনগর ইউনিয়নের যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ টাঙ্গাইলে যুব বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে শিবচরে সাউথ বেঙ্গল ইয়ুথ ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানালেন পূবাইলের ইমাম হোসেন ইমরান টাঙ্গাইলে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল বাংলাদেশ লইয়ারস কাউন্সিল জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে নগরের শিশুরা, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পূবাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাব হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল বরই ফুলে কৃষকের রঙিন স্বপ্ন, মাদারীপুরের শিবচরে বাম্পার ফলনের হাতছানি

পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে শিবচরে সাউথ বেঙ্গল ইয়ুথ ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ

“চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন”—এই স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাদারীপুরের শিবচরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

​সাউথ বেঙ্গল ইয়ুথ ক্লাবের উদ্যোগে বুধবার (২৮শে অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার উৎরাইল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলার সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান ও যুব উন্নয়ন কর্মকর্তা আরিফ জামিল ফারুখ। এ সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশ্রাফুল ইসলাম , সহকারী শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানালেন পূবাইলের ইমাম হোসেন ইমরান

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা বলেন, “পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানোর কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের ঘোষণা দিয়েছেন। সাউথ বেঙ্গল ইয়ুথ ক্লাবের এই বৃক্ষরোপণ অভিযান তারই একটি অংশ। আমি সংগঠনের সকলকে ধন্যবাদ জানাই এবং তাদের এ কর্মসূচি সফল হোক এই কামনা করি।” এ সময় তিনি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকার প্রশংসা করেন।

আরও পড়ুনঃ  রামনগর ইউনিয়ন নির্বাচন সামনে রেখে মতবিনিময় সভা

​অনুষ্ঠানে সাউথ বেঙ্গল ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সংগঠনের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরে বলেন, “সাউথ বেঙ্গল ইয়ুথ ক্লাব সবসময় দরিদ্র ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ করার পাশাপাশি সমাজের নানা অসংগতি ও বাল্যবিয়ে রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করে আসছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির অংশীদার হিসেবে এবং পরিবেশ রক্ষায় আমরা শিবচরের বিভিন্ন ইউনিয়নে মাসব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাব। আগামীতে আমাদের পুরো দেশব্যাপী কাজ করার পরিকল্পনা রয়েছে।”

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে জামায়াতের চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের কর্মশালা অনুষ্ঠিত

​উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

লগি-বৈঠার সহিংসতার বিচার চেয়ে বাহুবলে জামায়াতের বিক্ষোভ মিছিল

পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে শিবচরে সাউথ বেঙ্গল ইয়ুথ ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ

আপডেটের সময়: ০৬:২৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

“চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন”—এই স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাদারীপুরের শিবচরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

​সাউথ বেঙ্গল ইয়ুথ ক্লাবের উদ্যোগে বুধবার (২৮শে অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার উৎরাইল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলার সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান ও যুব উন্নয়ন কর্মকর্তা আরিফ জামিল ফারুখ। এ সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশ্রাফুল ইসলাম , সহকারী শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  এম.এড. প্রোগ্রামে দেশসেরা ফলাফল, কৃতি সংবর্ধনা পাচ্ছেন শিক্ষক কুন্তলা মজুমদার

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা বলেন, “পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানোর কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের ঘোষণা দিয়েছেন। সাউথ বেঙ্গল ইয়ুথ ক্লাবের এই বৃক্ষরোপণ অভিযান তারই একটি অংশ। আমি সংগঠনের সকলকে ধন্যবাদ জানাই এবং তাদের এ কর্মসূচি সফল হোক এই কামনা করি।” এ সময় তিনি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকার প্রশংসা করেন।

আরও পড়ুনঃ  শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন