Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাগরপুর ও দেলদুয়ারকে পৌরসভা ঘোষণার দাবি জামায়াতে ইসলামীর জেলা মজলিসে শূরার বৈঠকে টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে কর্মকর্তার নীরবতা, ক্ষুব্ধ অতিথিরা রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের সাঁড়াশি অভিযান শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ডিমলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সালথায় বাকিতে পণ্য চেয়ে না পেয়ে দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের পাশে থাগবো” শিবচরে কর্মী সমাবেশে এমপি হানজালা কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এবার ৬৫০ ফুট রাস্তা নির্মাণকাজ শুরু করলেন যুবদল নেতা এনায়েত

সালথায় বাকিতে পণ্য চেয়ে না পেয়ে দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ

  • আবুল বাসার :
  • আপডেটের সময়: ১২:০৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৪৪ সময় দেখুন

 

ফরিদপুরের সালথায় বাকিতে পণ্য দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে মো. আনিচুর মোল্যা (৩০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  শিবচরে জাতীয় যুব দিবস উদযাপন, সফল যুব সংগঠক ও আত্মকর্মীদের সম্মাননা প্রদান

আহত আনিচুর মোল্যা ওই গ্রামের মো. আবদুর জলিল মোল্যার ছেলে। তিনি বাড়ির সামনেই একটি মুদি দোকান পরিচালনা করেন।

আহত ব্যক্তির পরিবারের অভিযোগ, ঘটনার দিন সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি আনিচুরের দোকানে গিয়ে বাকিতে পণ্য কিনতে চান। কিন্তু তিনি বাকিতে পণ্য দিতে অস্বীকৃতি জানালে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আহত আনিচুরের ভাই মো. হাফিজুর মোল্যা বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে সালথা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুনঃ  নাগরপুর ও দেলদুয়ারকে পৌরসভা ঘোষণার দাবি জামায়াতে ইসলামীর জেলা মজলিসে শূরার বৈঠকে

অভিযোগের বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  প্রবাস ফেরত রাসেলের কমলা বিপ্লব, ৮ বিঘা জমিতে মিশ্র ফল চাষে শিবচরে আলোড়ন
Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুর ও দেলদুয়ারকে পৌরসভা ঘোষণার দাবি জামায়াতে ইসলামীর জেলা মজলিসে শূরার বৈঠকে

সালথায় বাকিতে পণ্য চেয়ে না পেয়ে দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ

আপডেটের সময়: ১২:০৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

 

ফরিদপুরের সালথায় বাকিতে পণ্য দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে মো. আনিচুর মোল্যা (৩০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের সাঁড়াশি অভিযান

আহত আনিচুর মোল্যা ওই গ্রামের মো. আবদুর জলিল মোল্যার ছেলে। তিনি বাড়ির সামনেই একটি মুদি দোকান পরিচালনা করেন।

আহত ব্যক্তির পরিবারের অভিযোগ, ঘটনার দিন সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি আনিচুরের দোকানে গিয়ে বাকিতে পণ্য কিনতে চান। কিন্তু তিনি বাকিতে পণ্য দিতে অস্বীকৃতি জানালে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আহত আনিচুরের ভাই মো. হাফিজুর মোল্যা বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে সালথা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুনঃ  প্রবাস ফেরত রাসেলের কমলা বিপ্লব, ৮ বিঘা জমিতে মিশ্র ফল চাষে শিবচরে আলোড়ন

অভিযোগের বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  এবার ৬৫০ ফুট রাস্তা নির্মাণকাজ শুরু করলেন যুবদল নেতা এনায়েত