Dhaka ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুর্নীতি ও অব্যবস্থার আঁতুড়ঘর নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবচরে জাতীয় যুব দিবস উদযাপন, সফল যুব সংগঠক ও আত্মকর্মীদের সম্মাননা প্রদান যৌতুকের জমির জেরে ডিমলায় সংঘর্ষ: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে মা নিহত, আটক ৪ সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক ৯০ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় উন্নতমানের শার্টের থান কাপড়সহ কাভার্ড ভ্যান আটক রাস্তা-সাঁকোর পর এবার কালভার্ট সংস্কারে যুবদল নেতা এনায়েত সত্যের সন্ধানে অবিরাম ১১ বছরে দৈনিক আমাদের প্রতিদিন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

শিবচরে জাতীয় যুব দিবস উদযাপন, সফল যুব সংগঠক ও আত্মকর্মীদের সম্মাননা প্রদান

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সফল আত্মকর্মী যুবক ও যুব সংগঠকদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

বুধবার সকালে উপজেলা পরিষদের ময়নাকাটা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আরিফ জামিল ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে বিপিএল সিজন-৫ এর ফাইনালে এ্যাটাক টাইটান ৫ উইকেটে চ্যাম্পিয়ন

অনুষ্ঠানে সফল যুব সংগঠক হিসেবে বক্তব্য দেন সাউথ বেঙ্গল ইউথ ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, যুবসমাজকে শুধু চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। তরুণদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব। ২০২০ সাল থেকে সাউথ বেঙ্গল ইউথ ক্লাব শিবচরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। যুবকদের দক্ষতা উন্নয়ন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। নিজেদের যোগ্যতা ও মেধাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে যুবকদের এগিয়ে আসতে হবে।

আরও পড়ুনঃ  সত্যের সন্ধানে অবিরাম ১১ বছরে দৈনিক আমাদের প্রতিদিন

এসময় উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: আ: হাই আকনসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপচেলার ৪ জন সফল আত্মকর্মী যুবক ও যুব সংগঠকদের কাজের স্বীকৃতিস্বরূপ সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

দুর্নীতি ও অব্যবস্থার আঁতুড়ঘর নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

শিবচরে জাতীয় যুব দিবস উদযাপন, সফল যুব সংগঠক ও আত্মকর্মীদের সম্মাননা প্রদান

আপডেটের সময়: ১২:২০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সফল আত্মকর্মী যুবক ও যুব সংগঠকদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

বুধবার সকালে উপজেলা পরিষদের ময়নাকাটা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আরিফ জামিল ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান।

আরও পড়ুনঃ  সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক ৯০ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় উন্নতমানের শার্টের থান কাপড়সহ কাভার্ড ভ্যান আটক

অনুষ্ঠানে সফল যুব সংগঠক হিসেবে বক্তব্য দেন সাউথ বেঙ্গল ইউথ ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, যুবসমাজকে শুধু চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। তরুণদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব। ২০২০ সাল থেকে সাউথ বেঙ্গল ইউথ ক্লাব শিবচরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। যুবকদের দক্ষতা উন্নয়ন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। নিজেদের যোগ্যতা ও মেধাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে যুবকদের এগিয়ে আসতে হবে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুইজনের অবস্থা আশঙ্কাজনক