
ব্রাহ্মণবাড়িয়া ০৫ নবীনগর সংসদীয় আসনে ধানের শীষের প্রতীকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাউদ্দিন ভূঁইয়া শিশির। জাতীয় দৈনিক লাখো কন্ঠ প্রতিবেদক হুমায়ূন কবীরের প্রতিবেদনে, নবীনগর কে নিয়ে তিনি কি স্বপ্ন দেখছেন এবং স্বপ্নকে কিভাবে বাস্তবিক অর্থে রূপদান করবেন সেই কথাই বলছিলেন নবীগরের এই কৃতি সন্তান।
প্রিয় নবীনগরের সর্বস্তরের জনগণকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান সালাউদ্দিন ভুঁইয়া শিশির।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য,ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র উপদেষ্টা,ঢাকা বিশ্ববিদ্যালয় জাসাস এর সাবেক সভাপতি। এছাড়াও ছাত্রদলের সোনালী ফসল এই নেতা ওয়ার্ড পর্যায়ে থেকে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন পদে দায়িত্ব ছিলেন। ৯০এ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্মুখে থেকে, রেখেছেন অগ্রণী ভূমিকা , ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোনালী ফসল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন ও বিশ্বস্ত বিজ্ঞ এই রাজনীতিবিদ। পাশাপাশি নবীনগর বাসীরও অত্যন্ত আস্থাভাজন এবং প্রিয় ব্যক্তিত্ব সালাউদ্দিন ভূইয়া শিশির।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ধনাশী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবার থেকে উঠে আসা শিক্ষিত মার্জিত ভাষার অধিকারী শহীদ জিয়ার আদর্শের বাহিরে কখনো ব্যক্তি স্বার্থে রাজনীতি ব্যবহার করেনি। বিএনপি বারবার ক্ষমতায় আসলেও তিনি থেকে গেছেন দুর্নীতি মুক্ত তিনি বিশ্বাস করেন রাজনীতি মানেই সেবা ও ত্যাগ। শহীদ জিয়ার আদর্শের দেশপ্রেমে ব্রত হয়ে নবীনগর উপজেলা ও পৌর এলাকার মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চান এই নেতা। সেজন্য একটি অনুকূল পরিবেশ এবং নবীনগরের জনগণের সার্বিক সহযোগিতা অনেক বেশি প্রয়োজন এমনটাই মনে করেন সালাউদ্দিন ভূঁইয়া শিশির।
❝ক্লিন ইমেজের প্রার্থী❞_এই প্রত্যাশার শতভাগ সঙ্গতিপূর্ণ এক নাম সালাউদ্দিন ভূঁইয়া শিশির। হিংসা বিদ্বেষ ও স্বার্থপরতা থেকে শতভাগ মুক্ত এই সদাচারী মানুষটির মাঝে জনগণ খুঁজে পেয়েছেন একজন সৎ নিবেদিতপ্রাণ, উন্নয়ন বান্ধব ও কর্মীবান্ধব রাজনৈতিক নেতৃত্বের প্রতিচ্ছবি। নবীনগরের আপামর জনগণের আস্তা ও ভালোবাসায় তিনি আজ হয়ে উঠেছেন এলাকার প্রিয় মুখ, যিনি শুধু রাজনীতি করেন না তিনি স্বপ্ন দেখেন কাজ করেন এবং মানুষের পাশে থাকেন নিরন্তর।
এই প্রতিবেদকের প্রশ্ন কোন যোগ্যতার ভিত্তিতে আপনার দল আপনাকে মনোনয়ন দিবে বলে বিশ্বাস করেন, জবাবে তিনি বলেন আমি বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সাংগঠনিক কর্মকান্ডে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত রেখেছি। দলীয় স্বার্থ ও কখনো এক চুলও বিচ্যুত হইনি। কোন ব্যক্তিগত লোভ,স্বার্থ বা চাপ আমাকে আমার দায়িত্ববোধ থেকে দুর্বল করতে পারেনি। আমি বিশ্বাস করি দলের কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ আমার দীর্ঘ জীবনের কার্যক্রম নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতা বিচার বিশ্লেষণ করে নিশ্চয়ই আমাকে যোগ্য সম্মান ও মূল্যায়ন করবেন।
আমার জীবনে বিলাসিতা বা কোন উচ্চ আকাঙ্ক্ষা নেই। আমি সব সময় সাধারণ মানুষের অধিকার ও কল্যাণকে প্রাধান্য দিয়েছি। নবীনগর বাসী দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার -জ্বালানি গ্যাস থেকে বঞ্চিত, আশেপাশের উপজেলা গুলোতে যেখানে গ্যাস সরবরাহ রয়েছে, আমাদের নবীনগর এখনও,, সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত, অথচ গ্যাস আমাদের হাতের নাগালে। আল্লাহর অশেষ রহমতে যদি আপনাদের সহায়তায় আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি, তাহলে নবীনগরবাসীকে তাদের ন্যায্য অধিকার জ্বালানি গ্যাস সর্বপ্রথম অগ্রাধিকার ভিত্তিতে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা, মানসম্মত শিক্ষা আধুনিক স্বাস্থ্যসেবা এসব জনগুরুত্বপূর্ণ খাত গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। একটি উন্নত বসবাস যোগ্য স্বপ্নের নবীনগর গড়ার লক্ষ্যে আমার এই পথ চলা। ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত আমাদের প্রিয় বৃহত্তর নবীনগর উপজেলার প্রতিটি সমস্যা চিহ্নিত করে তার যথাযথ সমাধানের লক্ষ্যে আমি সর্ব শক্তি নিয়োগ করব। ধারাবাহিকভাবে আধুনিক ও সময়োপযোগী নবীনগর গড়ে তোলার লক্ষ্যে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাব। এই মহৎ যাত্রায় আমি আপনাদের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।আপনারা পাশে থাকলে নিশ্চিত আল্লাহর রহমতে ব্রাহ্মণবাড়িয়া ০৫ নির্বাচনী এলাকা নবীনগর আসনটিকে উপহার দিব ইনশাল্লাহ।
মোঃ হুমায়ুন কবীর, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ 


















