Dhaka ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাস্তা-সাঁকোর পর এবার কালভার্ট সংস্কারে যুবদল নেতা এনায়েত সত্যের সন্ধানে অবিরাম ১১ বছরে দৈনিক আমাদের প্রতিদিন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুইজনের অবস্থা আশঙ্কাজনক আমতলীতে দোকানে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকা ক্ষতির আশংকা কালীগঞ্জে বিপিএল সিজন-৫ এর ফাইনালে এ্যাটাক টাইটান ৫ উইকেটে চ্যাম্পিয়ন শিবচরে যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ঋণ বিতরণ নাগরপুরে হিফজুল কুরআন ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সত্যের সন্ধানে অবিরাম ১১ বছরে দৈনিক আমাদের প্রতিদিন

বিভাগীয় শহর রংপুর থেকে প্রকাশিত দৈনিক আমাদের প্রতিদিন ১০ বছরের পথ চলা পেরিয়ে ১১ বছরে পদার্পণ করেছে। ‘সত্যের সন্ধানে অবিরাম’ এই স্লোগান ধারণ করে সাহসী, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে পত্রিকাটি। অপরাধ, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরাই পত্রিকাটির অন্যতম অঙ্গীকার।

নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে পথচলার ১০ বছর পূর্ণ করেছে দৈনিক আমাদের প্রতিদিন। ২০১৬ সালের নভেম্বর মাসে রংপুর থেকে প্রকাশিত জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকাটি আনুষ্ঠানিকভাবে এর প্রকাশনা ও নিয়মিত সংবাদপত্র হিসেবে যাত্রা শুরু করে । শুরু থেকেই দেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, অপরাধ, দুর্নীতি, অর্থনীতি, ব্যবসা,বাণিজ্য, রাজনীতি, কৃষি, সামাজিক সমস্যা, শিক্ষা, সংস্কৃতি ও বিনোদনসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে দুর্নীতি, অনিয়ম, সাধারণ মানুষের অধিকার, ভোগান্তি ও প্রত্যাশার চিত্র তুলে ধরার মাধ্যমে সমাজের অসংগতিগুলো পাঠকের সামনে উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছে পত্রিকাটি।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি জনস্বার্থের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখাই তাদের লক্ষ্য। তবে একটি দৈনিক সংবাদপত্রের যাত্রা কখনোই সহজ নয়। সংবাদ সংগ্রহ, সম্পাদনা, প্রকাশনা, দক্ষ জনবল, সংবাদ উপস্থাপন, আর্থিক সীমাবদ্ধতা এবং প্রতিদিন পাঠকের হাতে সংবাদ পৌঁছে দেওয়ার মতো নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। দৈনিক আমাদের প্রতিদিন সময়ের সঙ্গে এসব প্রতিকূলতা ও সীমাবদ্ধতা পেরিয়ে প্রকাশনার ধারাবাহিকতা ধরে প্রতিবছর নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে প্রতিনিধিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে থাকে। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাহবুবুর রহমানের প্রচেষ্টা, আন্তরিকতা ও নিরলস উদ্যোগে এগিয়ে চলেছে দৈনিক আমাদের প্রতিদিন।

আরও পড়ুনঃ  আমতলীতে দোকানে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকা ক্ষতির আশংকা

১০ বছরের অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে নতুন প্রত্যাশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে ১১ বছরের যাত্রায় আরও সাহসী, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি। দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার ডিমলা  উপজেলা প্রতিনিধি হাবিবুল হাসান হাবিব পত্রিকাটির শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে  সত্যের সন্ধানে অবিরাম এই অঙ্গীকারকে দৈনিক আমাদের প্রতিদিনের আগামীর পথ চলা আরো সমৃদ্ধ ও গতিশীল হোক।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে বিপিএল সিজন-৫ এর ফাইনালে এ্যাটাক টাইটান ৫ উইকেটে চ্যাম্পিয়ন
Tag :
জনপ্রিয় পোস্ট

রাস্তা-সাঁকোর পর এবার কালভার্ট সংস্কারে যুবদল নেতা এনায়েত

সত্যের সন্ধানে অবিরাম ১১ বছরে দৈনিক আমাদের প্রতিদিন

আপডেটের সময়: ০৭:৫৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

বিভাগীয় শহর রংপুর থেকে প্রকাশিত দৈনিক আমাদের প্রতিদিন ১০ বছরের পথ চলা পেরিয়ে ১১ বছরে পদার্পণ করেছে। ‘সত্যের সন্ধানে অবিরাম’ এই স্লোগান ধারণ করে সাহসী, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে পত্রিকাটি। অপরাধ, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরাই পত্রিকাটির অন্যতম অঙ্গীকার।

নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে পথচলার ১০ বছর পূর্ণ করেছে দৈনিক আমাদের প্রতিদিন। ২০১৬ সালের নভেম্বর মাসে রংপুর থেকে প্রকাশিত জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকাটি আনুষ্ঠানিকভাবে এর প্রকাশনা ও নিয়মিত সংবাদপত্র হিসেবে যাত্রা শুরু করে । শুরু থেকেই দেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, অপরাধ, দুর্নীতি, অর্থনীতি, ব্যবসা,বাণিজ্য, রাজনীতি, কৃষি, সামাজিক সমস্যা, শিক্ষা, সংস্কৃতি ও বিনোদনসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে দুর্নীতি, অনিয়ম, সাধারণ মানুষের অধিকার, ভোগান্তি ও প্রত্যাশার চিত্র তুলে ধরার মাধ্যমে সমাজের অসংগতিগুলো পাঠকের সামনে উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছে পত্রিকাটি।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি জনস্বার্থের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখাই তাদের লক্ষ্য। তবে একটি দৈনিক সংবাদপত্রের যাত্রা কখনোই সহজ নয়। সংবাদ সংগ্রহ, সম্পাদনা, প্রকাশনা, দক্ষ জনবল, সংবাদ উপস্থাপন, আর্থিক সীমাবদ্ধতা এবং প্রতিদিন পাঠকের হাতে সংবাদ পৌঁছে দেওয়ার মতো নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। দৈনিক আমাদের প্রতিদিন সময়ের সঙ্গে এসব প্রতিকূলতা ও সীমাবদ্ধতা পেরিয়ে প্রকাশনার ধারাবাহিকতা ধরে প্রতিবছর নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে প্রতিনিধিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে থাকে। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাহবুবুর রহমানের প্রচেষ্টা, আন্তরিকতা ও নিরলস উদ্যোগে এগিয়ে চলেছে দৈনিক আমাদের প্রতিদিন।

আরও পড়ুনঃ  আমতলীতে দোকানে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকা ক্ষতির আশংকা

১০ বছরের অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে নতুন প্রত্যাশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে ১১ বছরের যাত্রায় আরও সাহসী, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি। দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার ডিমলা  উপজেলা প্রতিনিধি হাবিবুল হাসান হাবিব পত্রিকাটির শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে  সত্যের সন্ধানে অবিরাম এই অঙ্গীকারকে দৈনিক আমাদের প্রতিদিনের আগামীর পথ চলা আরো সমৃদ্ধ ও গতিশীল হোক।

আরও পড়ুনঃ  বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১