
সত্য সবার আগে এই স্লোগান ও অঙ্গীকার নিয়ে পথচলার প্রথম বছর পূর্ণ করেছে দেশের অন্যতম মাল্টিমিডিয়া নিউজ চ্যানেল NPB News। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমকালো আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে চ্যানেলটির প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় বিজয়নগর উপজেলা মডেল প্রেসক্লাবে NPB News-এর বিজয়নগর প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ কেফাইতুল ভূঁইয়ার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজয়নগর মডেল প্রেসক্লাবের সভাপতি মাইনুদ্দিন রুবেলের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জহুরুল আলম টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও NPB News-এর বিজয়নগর প্রতিনিধি সাংবাদিক কেফাইতুল ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক জমির হোসেন দস্তগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি ও সেকেন্ড অফিসার পঙ্কজ দেবনাথ, বিজয়নগর মুক্তিযোদ্ধা কমান্ডার দবির আহমদ এবং সাবেক ছাত্রদল নেতা শাকিল আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিজয়নগর মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বাইজিদুল ইসলাম বাবুল, সদস্য মাহমুদুল হাসান সুমন,শামীম উসমান গণী, ফাহিম নাজাদ, ওয়ালিদ, মুন্নাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদমাধ্যমের মূল দায়িত্ব হচ্ছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের সামনে তুলে ধরা। ‘সত্য সবার আগে’—এই অঙ্গীকারকে ধারণ করে NPB News ইতোমধ্যে এক বছরের পথচলা সম্পন্ন করেছে। আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেলটি দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আমন্ত্রিত অতিথিরা NPB News-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
পরে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে NPB News-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

মোঃ শামীম উসমান গণী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ 

















