Dhaka ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পাকুল্যায় পিএমকের উদ্যোগে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ মাদক বিক্রির প্রতিবাদ করায় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির পিতার ইন্তেকাল শিবচরের ইউএনওর বদলি স্থগিতের দাবিতে মানববন্ধন, আরও দুই বছর রাখার আহ্বান নাগরপুর উপজেলা জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম, নায়েবে আমীর আব্দুস সালাম, সেক্রেটারি মোসলেম উদ্দিন মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদ জানালেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী টাঙ্গাইলের নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন টানা বৃষ্টিতে শিবচরে পানিতে তলিয়ে গেছে কাটা ধান, দিশেহারা কৃষক

পাকুল্যায় পিএমকের উদ্যোগে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

টাঙ্গাইলের পাকুল্যায় বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)-এর উদ্যোগে পাঁচ শতাধিক অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দিনব্যাপী সংস্থাটির পাকুল্যা শাখা অফিস প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু ও সার্জারিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ, চোখের ড্রপ এবং চক্ষু রোগীদের পাওয়ারের চশমা বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসকরা হলেন—ডা. আনিসুর রহমান, ডা. মারিয়া তাসনিম, ডা. শাকিলা জামান, ডা. মো. মনিরুজ্জামান, ডা. মো. হোসেন আহমদ, ডা. রুহুল আমিন, ডা. আব্দুল্লাহ আল মামুন ও ডা. বিপুল চন্দ্র দাস।

এ সময় পিএমকের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মো. সোহেল রানা, পাকুল্যা শাখার ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম, হিসাবরক্ষক রাজিব আহমেদ এবং সিনিয়র ক্রেডিট অফিসার মো. গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মো. সোহেল রানা বলেন, পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)-এর প্রতিটি শাখায় ধারাবাহিকভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে পাকুল্যা শাখায় এ আয়োজন করা হয়েছে। অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র, ওষুধ এবং চক্ষু রোগীদের পাওয়ারের চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  শিবচরের ইউএনওর বদলি স্থগিতের দাবিতে মানববন্ধন, আরও দুই বছর রাখার আহ্বান

পাকুল্যা শাখার ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম বলেন, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পিএমকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কর্মসূচির আওতায় মা ও শিশুর স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে। শাখার গ্রাহক ছাড়াও এলাকার মা ও শিশু এবং সব বয়সী অতিদরিদ্র ও অসহায় মানুষ এ সেবার আওতায় রয়েছেন। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রেখে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ  মাদক বিক্রির প্রতিবাদ করায় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা পিএমকের প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপপ্রধান নির্বাহী দেওয়ান ফয়সল এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেলথ ডা. কাজী সুদীপ্তা কবিরের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

পাকুল্যায় পিএমকের উদ্যোগে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

পাকুল্যায় পিএমকের উদ্যোগে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আপডেটের সময়: ০১:৩০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলের পাকুল্যায় বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)-এর উদ্যোগে পাঁচ শতাধিক অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দিনব্যাপী সংস্থাটির পাকুল্যা শাখা অফিস প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু ও সার্জারিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ, চোখের ড্রপ এবং চক্ষু রোগীদের পাওয়ারের চশমা বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  টানা বৃষ্টিতে শিবচরে পানিতে তলিয়ে গেছে কাটা ধান, দিশেহারা কৃষক

চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসকরা হলেন—ডা. আনিসুর রহমান, ডা. মারিয়া তাসনিম, ডা. শাকিলা জামান, ডা. মো. মনিরুজ্জামান, ডা. মো. হোসেন আহমদ, ডা. রুহুল আমিন, ডা. আব্দুল্লাহ আল মামুন ও ডা. বিপুল চন্দ্র দাস।

এ সময় পিএমকের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মো. সোহেল রানা, পাকুল্যা শাখার ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম, হিসাবরক্ষক রাজিব আহমেদ এবং সিনিয়র ক্রেডিট অফিসার মো. গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মো. সোহেল রানা বলেন, পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)-এর প্রতিটি শাখায় ধারাবাহিকভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে পাকুল্যা শাখায় এ আয়োজন করা হয়েছে। অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র, ওষুধ এবং চক্ষু রোগীদের পাওয়ারের চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদ জানালেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী