Dhaka ০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালথার আটঘর ইউনিয়নে উঠান বৈঠকে হাসান আশরাফকে সমর্থন জানালেন শাহিনুর রহমান বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: নারীর ক্ষমতায়নে অনন্য অগ্রযাত্রা ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির সদস্য সম্মেলনে প্রধান অতিথি থাকছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম -এমপি শিবচরে পদ্মা সেতুর টোল প্লাজায় হামলা ও সহিংসতার বিরুদ্ধে বিএনপি’র প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ডিমলায় পৈতৃক জমির পাকা ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে সালথায় শ্রমিকদলের প্রতিবাদ মিছিল কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে সালথায় যুবদল-ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন বিজয়নগরে জমকালো আয়োজনে NPB News-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন নাগরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে সালথায় পুলিশের মহড়া

সালথার আটঘর ইউনিয়নে উঠান বৈঠকে হাসান আশরাফকে সমর্থন জানালেন শাহিনুর রহমান

  • আবুল বাসার :
  • আপডেটের সময়: ১২:৫৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ২৪ সময় দেখুন

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান।

একই সঙ্গে তিনি বলেন, আমি যেহেতু আটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি, তাই আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আমাদের সবার প্রিয় নেত্রী ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সহযোগিতায় হাসান আশরাফ আটঘর ইউনিয়নে বিএনপির দলীয় সমর্থন পাবেন। দলের বৃহত্তর স্বার্থে ব্যক্তিগত অবস্থানের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।

আরও পড়ুনঃ  বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: নারীর ক্ষমতায়নে অনন্য অগ্রযাত্রা

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামে হাসান আশরাফের বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে শাহিনুর রহমান এ ঘোষণা দেন। এ সময় হাসান আশরাফের নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা এবং তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বৈঠকে শাহিনুর রহমান বলেন, হাসান আশরাফ একজন ত্যাগী, পরিশ্রমী ও জনসম্পৃক্ত নেতা। দীর্ঘদিন ধরে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করছেন। আটঘর ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর প্রতি আস্থা রেখেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছি। ইউনিয়নের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।

আরও পড়ুনঃ  ডিমলায় পৈতৃক জমির পাকা ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

এ সময় আটঘর ইউনিয়নবাসীর উদ্দেশে শাহিনুর রহমান বলেন,আপনারা কোনো মাদকসেবী, চাঁদাবাজ ও সন্ত্রাসীকে ভোট দেবেন না। নির্বাচন সামনে রেখে কেউ কেউ মাদক সেবন করে এসে মাদকের বিরুদ্ধেই কথা বলছেন। এসব ভণ্ড ও প্রতারকদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তাঁরা যেন কোনোভাবেই আটঘর ইউনিয়নের জনপ্রতিনিধি হতে না পারেন, সে বিষয়ে ভোটারদের সচেতন থাকার আহ্বান জানাই।

আরও পড়ুনঃ  ডিমলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন,সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীন মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, আটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজেদুর রহমান, বিএনপি নেতা ভুট্টো মাতুব্বর, হাবিবুর রহমান হাবিবসহ আটঘর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

সালথার আটঘর ইউনিয়নে উঠান বৈঠকে হাসান আশরাফকে সমর্থন জানালেন শাহিনুর রহমান

সালথার আটঘর ইউনিয়নে উঠান বৈঠকে হাসান আশরাফকে সমর্থন জানালেন শাহিনুর রহমান

আপডেটের সময়: ১২:৫৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান।

একই সঙ্গে তিনি বলেন, আমি যেহেতু আটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি, তাই আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আমাদের সবার প্রিয় নেত্রী ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সহযোগিতায় হাসান আশরাফ আটঘর ইউনিয়নে বিএনপির দলীয় সমর্থন পাবেন। দলের বৃহত্তর স্বার্থে ব্যক্তিগত অবস্থানের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।

আরও পড়ুনঃ  ডিমলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামে হাসান আশরাফের বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে শাহিনুর রহমান এ ঘোষণা দেন। এ সময় হাসান আশরাফের নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা এবং তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বৈঠকে শাহিনুর রহমান বলেন, হাসান আশরাফ একজন ত্যাগী, পরিশ্রমী ও জনসম্পৃক্ত নেতা। দীর্ঘদিন ধরে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করছেন। আটঘর ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর প্রতি আস্থা রেখেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছি। ইউনিয়নের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।

আরও পড়ুনঃ  বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: নারীর ক্ষমতায়নে অনন্য অগ্রযাত্রা

এ সময় আটঘর ইউনিয়নবাসীর উদ্দেশে শাহিনুর রহমান বলেন,আপনারা কোনো মাদকসেবী, চাঁদাবাজ ও সন্ত্রাসীকে ভোট দেবেন না। নির্বাচন সামনে রেখে কেউ কেউ মাদক সেবন করে এসে মাদকের বিরুদ্ধেই কথা বলছেন। এসব ভণ্ড ও প্রতারকদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তাঁরা যেন কোনোভাবেই আটঘর ইউনিয়নের জনপ্রতিনিধি হতে না পারেন, সে বিষয়ে ভোটারদের সচেতন থাকার আহ্বান জানাই।

আরও পড়ুনঃ  নাগরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত