Dhaka ০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালথার আটঘর ইউনিয়নে উঠান বৈঠকে হাসান আশরাফকে সমর্থন জানালেন শাহিনুর রহমান বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: নারীর ক্ষমতায়নে অনন্য অগ্রযাত্রা ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির সদস্য সম্মেলনে প্রধান অতিথি থাকছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম -এমপি শিবচরে পদ্মা সেতুর টোল প্লাজায় হামলা ও সহিংসতার বিরুদ্ধে বিএনপি’র প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ডিমলায় পৈতৃক জমির পাকা ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে সালথায় শ্রমিকদলের প্রতিবাদ মিছিল কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে সালথায় যুবদল-ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন বিজয়নগরে জমকালো আয়োজনে NPB News-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন নাগরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে সালথায় পুলিশের মহড়া

ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির সদস্য সম্মেলনে প্রধান অতিথি থাকছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম -এমপি

বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতি (বি.ডি.এস.এ.এস )-এর উদ্যোগে আগামী ৫ ডিসেম্বর ২০২৬, রোজ শনিবার, রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সদস্য সম্মেলন, প্রশিক্ষণ কর্মশালা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম- এমপি।

সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র প্রদান করা হলে প্রতিমন্ত্রী মহোদয় সানন্দে আমন্ত্রণ গ্রহণ করেন। একই সঙ্গে আগামী ৫ ডিসেম্বরের তাঁর নির্ধারিত কর্মসূচিতে বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়টি লিপিবদ্ধ করেন বলে সমিতি সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  সালথায় ধান মাড়াই মেশিনবাহী গাড়ির ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রী আহত

আমন্ত্রণপত্রটি প্রতিমন্ত্রী মহোদয়ের হাতে তুলে দেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এম এম সুমন মৃধা ও কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান। এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সদস্য ও দৈনিক ঘোষনার বিনোদন বিভাগের প্রধান মোঃ শাহাদাত হোসেন , ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল লতিফ মোল্লা, জনাব সাইফুর রহমান রানা, মোঃ সাইদুর রহমান, মোঃ ফজলুর রহমান মুন্না, মোহাম্মদ ইউসুফ, গোপী সাব , সুমন হাওলাদার, মোঃ শামিম রেজা , জনাব আলমগীর হোসেন , জনাব রবিউল ইসলাম বাবু, মোঃ মনিরুজ্জামান, মোঃ রবিউল ইসলাম রবি, মোঃ রোমান রাড়ি, সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

আরও পড়ুনঃ  সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে কর্মকর্তার নীরবতা, ক্ষুব্ধ অতিথিরা

সমিতি সূত্রে জানা যায়, সারাদেশের ডিজিটাল সার্ভেয়ার ও আমিন পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন, আধুনিক জরিপ প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান এবং পেশাজীবীদের স্বীকৃতি ও সম্মাননা প্রদানের লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ  বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: নারীর ক্ষমতায়নে অনন্য অগ্রযাত্রা

অনুষ্ঠানে সদস্যদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা, সম্মাননা ও পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, সরকারের একজন মাননীয় প্রতিমন্ত্রীর উপস্থিতি এ সম্মেলনকে আরও তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ করে তুলবে। পাশাপাশি দেশের সার্ভেয়ার ও আমিন পেশাজীবীদের উন্নয়ন, আধুনিকায়ন এবং পেশাগত অধিকার প্রতিষ্ঠায় এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সালথার আটঘর ইউনিয়নে উঠান বৈঠকে হাসান আশরাফকে সমর্থন জানালেন শাহিনুর রহমান

ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির সদস্য সম্মেলনে প্রধান অতিথি থাকছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম -এমপি

আপডেটের সময়: ১২:২৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতি (বি.ডি.এস.এ.এস )-এর উদ্যোগে আগামী ৫ ডিসেম্বর ২০২৬, রোজ শনিবার, রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সদস্য সম্মেলন, প্রশিক্ষণ কর্মশালা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম- এমপি।

সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র প্রদান করা হলে প্রতিমন্ত্রী মহোদয় সানন্দে আমন্ত্রণ গ্রহণ করেন। একই সঙ্গে আগামী ৫ ডিসেম্বরের তাঁর নির্ধারিত কর্মসূচিতে বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়টি লিপিবদ্ধ করেন বলে সমিতি সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  বিজয়নগরে জমকালো আয়োজনে NPB News-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

আমন্ত্রণপত্রটি প্রতিমন্ত্রী মহোদয়ের হাতে তুলে দেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এম এম সুমন মৃধা ও কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান। এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সদস্য ও দৈনিক ঘোষনার বিনোদন বিভাগের প্রধান মোঃ শাহাদাত হোসেন , ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল লতিফ মোল্লা, জনাব সাইফুর রহমান রানা, মোঃ সাইদুর রহমান, মোঃ ফজলুর রহমান মুন্না, মোহাম্মদ ইউসুফ, গোপী সাব , সুমন হাওলাদার, মোঃ শামিম রেজা , জনাব আলমগীর হোসেন , জনাব রবিউল ইসলাম বাবু, মোঃ মনিরুজ্জামান, মোঃ রবিউল ইসলাম রবি, মোঃ রোমান রাড়ি, সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

আরও পড়ুনঃ  ডিমলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত