Dhaka ০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালথার আটঘর ইউনিয়নে উঠান বৈঠকে হাসান আশরাফকে সমর্থন জানালেন শাহিনুর রহমান বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: নারীর ক্ষমতায়নে অনন্য অগ্রযাত্রা ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির সদস্য সম্মেলনে প্রধান অতিথি থাকছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম -এমপি শিবচরে পদ্মা সেতুর টোল প্লাজায় হামলা ও সহিংসতার বিরুদ্ধে বিএনপি’র প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ডিমলায় পৈতৃক জমির পাকা ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে সালথায় শ্রমিকদলের প্রতিবাদ মিছিল কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে সালথায় যুবদল-ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন বিজয়নগরে জমকালো আয়োজনে NPB News-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন নাগরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে সালথায় পুলিশের মহড়া

ডিমলায় পৈতৃক জমির পাকা ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

​নীলফামারীর ডিমলায় পৈতৃক সূত্রে পাওয়া দীর্ঘদিনের ভোগদখলীয় জমি নিয়ে বিরোধের জেরে পাকা আমন ধান কেটে নেওয়ার হুমকি ও জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। আদালতে জমির মালিকানা নিয়ে স্বত্ব ঘোষণার মামলা চলমান থাকলেও প্রতিপক্ষের এমন তৎপরতায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী মোঃ তহিদুল ইসলাম বাচ্চু। নিজের জমির উৎপাদিত ফসল রক্ষা ও পরিবারের জানমালের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

​আজ বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার কালীগঞ্জ এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী তহিদুল ইসলাম বাচ্চু।

​লিখিত বক্তব্যে তিনি জানান, তাঁর বাবা মৃত ইছামুদ্দিন এবং চাচা ইসমাইল উদ্দিন, সফির উদ্দিন ও সৃজির উদ্দিন এক্সচেঞ্জ কেস নং-২৭০/৬৯-৭০ এর দলিলমূলে সংশ্লিষ্ট জমির মালিকানা লাভ করেন। যার খতিয়ান ৬৪/৮৬, দাগ নং ১৮৪৯ ও ১৮৫০ মিলে মোট ৫০ শতক জমি। পরবর্তীতে তাঁদের মৃত্যুর পর ওয়ারিশ হিসেবে তিনি ও পরিবারের অন্য সদস্যরা ওই জমির মালিক হন এবং দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে নিয়মিত খাজনা-খারিজ পরিশোধ করে আসছেন।

আরও পড়ুনঃ  শিবচরে পদ্মা সেতুর টোল প্লাজায় হামলা ও সহিংসতার বিরুদ্ধে বিএনপি’র প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

​তাঁর অভিযোগ, তাঁদের অগোচরে একই গ্রামের মৃত পানাতুল্লা মামুদের ছেলে মোশারফ হোসেন সেটেলমেন্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে তাঁদের ভোগদখলীয় জমি নিজের নামে বিএস রেকর্ডভুক্ত করিয়ে নেন। বিষয়টি জানার পর জমির প্রকৃত স্বত্ব ও মালিকানা প্রতিষ্ঠা এবং বিএস রেকর্ড সংশোধনের দাবিতে মোশারফ হোসেনের পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নীলফামারীর ডিমলা সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন তিনি।

আরও পড়ুনঃ  সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে কর্মকর্তার নীরবতা, ক্ষুব্ধ অতিথিরা

​ভুক্তভোগী তহিদুল ইসলাম বাচ্চু আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকেই বিবাদীরা তাঁদের নানাভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। এর আগে জমিতে আমন ধান রোপণেও বাধা দেওয়ার চেষ্টা করেন তাঁরা। সর্বশেষ গত ৯ নভেম্বর (সোমবার) সকাল আনুমানিক ১১টার দিকে প্রতিপক্ষ মোশারফ হোসেনের ছেলে আনছার আলী (৭০), মোঃ মহিদুল ইসলাম (৬৫), মোঃ রতন ইসলাম (৩০) এবং তাঁদের পক্ষের মোঃ নাসিরুল ইসলাম (৪৫), কুদ্দুছ আলী (৩৫), আজিজুল ইসলামসহ ৩০-৩৫ জন লোক দলবদ্ধ হয়ে জমির পাশে এসে পাকা ধান কেটে নেওয়ার পাঁয়তারা করেন এবং জমি হালচাষ করে দখলে নেওয়ার হুমকি দেন।

আরও পড়ুনঃ  নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে সালথায় শ্রমিকদলের প্রতিবাদ মিছিল

​বর্তমানে ওই জমির আমন ধান পেকে উঠেছে। যেকোনো সময় রাতের আঁধারে বা লোকবল নিয়ে প্রতিপক্ষ ধান কেটে নিতে পারে বলে আশঙ্কা করছে পরিবারটি। নিজেরা ধান কাটতে গেলেও হামলা ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তহিদুল ইসলাম জমির প্রকৃত মালিকানা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত, বিএস রেকর্ডে কথিত অনিয়মের অনুসন্ধান, নির্বিঘ্নে পাকা আমন ধান কেটে নিরাপদে ঘরে তোলার ব্যবস্থা গ্রহণ এবং তাঁর পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সালথার আটঘর ইউনিয়নে উঠান বৈঠকে হাসান আশরাফকে সমর্থন জানালেন শাহিনুর রহমান

ডিমলায় পৈতৃক জমির পাকা ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেটের সময়: ১২:১৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

​নীলফামারীর ডিমলায় পৈতৃক সূত্রে পাওয়া দীর্ঘদিনের ভোগদখলীয় জমি নিয়ে বিরোধের জেরে পাকা আমন ধান কেটে নেওয়ার হুমকি ও জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। আদালতে জমির মালিকানা নিয়ে স্বত্ব ঘোষণার মামলা চলমান থাকলেও প্রতিপক্ষের এমন তৎপরতায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী মোঃ তহিদুল ইসলাম বাচ্চু। নিজের জমির উৎপাদিত ফসল রক্ষা ও পরিবারের জানমালের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

​আজ বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার কালীগঞ্জ এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী তহিদুল ইসলাম বাচ্চু।

​লিখিত বক্তব্যে তিনি জানান, তাঁর বাবা মৃত ইছামুদ্দিন এবং চাচা ইসমাইল উদ্দিন, সফির উদ্দিন ও সৃজির উদ্দিন এক্সচেঞ্জ কেস নং-২৭০/৬৯-৭০ এর দলিলমূলে সংশ্লিষ্ট জমির মালিকানা লাভ করেন। যার খতিয়ান ৬৪/৮৬, দাগ নং ১৮৪৯ ও ১৮৫০ মিলে মোট ৫০ শতক জমি। পরবর্তীতে তাঁদের মৃত্যুর পর ওয়ারিশ হিসেবে তিনি ও পরিবারের অন্য সদস্যরা ওই জমির মালিক হন এবং দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে নিয়মিত খাজনা-খারিজ পরিশোধ করে আসছেন।

আরও পড়ুনঃ  টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ

​তাঁর অভিযোগ, তাঁদের অগোচরে একই গ্রামের মৃত পানাতুল্লা মামুদের ছেলে মোশারফ হোসেন সেটেলমেন্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে তাঁদের ভোগদখলীয় জমি নিজের নামে বিএস রেকর্ডভুক্ত করিয়ে নেন। বিষয়টি জানার পর জমির প্রকৃত স্বত্ব ও মালিকানা প্রতিষ্ঠা এবং বিএস রেকর্ড সংশোধনের দাবিতে মোশারফ হোসেনের পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নীলফামারীর ডিমলা সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন তিনি।

আরও পড়ুনঃ  নাগরপুর ও দেলদুয়ারকে পৌরসভা ঘোষণার দাবি জামায়াতে ইসলামীর জেলা মজলিসে শূরার বৈঠকে

​ভুক্তভোগী তহিদুল ইসলাম বাচ্চু আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকেই বিবাদীরা তাঁদের নানাভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। এর আগে জমিতে আমন ধান রোপণেও বাধা দেওয়ার চেষ্টা করেন তাঁরা। সর্বশেষ গত ৯ নভেম্বর (সোমবার) সকাল আনুমানিক ১১টার দিকে প্রতিপক্ষ মোশারফ হোসেনের ছেলে আনছার আলী (৭০), মোঃ মহিদুল ইসলাম (৬৫), মোঃ রতন ইসলাম (৩০) এবং তাঁদের পক্ষের মোঃ নাসিরুল ইসলাম (৪৫), কুদ্দুছ আলী (৩৫), আজিজুল ইসলামসহ ৩০-৩৫ জন লোক দলবদ্ধ হয়ে জমির পাশে এসে পাকা ধান কেটে নেওয়ার পাঁয়তারা করেন এবং জমি হালচাষ করে দখলে নেওয়ার হুমকি দেন।

আরও পড়ুনঃ  কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে সালথায় যুবদল-ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন