Dhaka ০২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালথায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন  আড়াই মাসেও সন্ধান নেই ইমরানের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ১ জনের মৃত্যু, আহত ৫ শিক্ষার্থী-শিক্ষকদের আনন্দে মুখর ছাতিয়ানী আলিম মাদ্রাসার নৌ-ভ্রমণ যমুনা সেতু সংযোগ সড়ক থেকে ফেঞ্চুগঞ্জ প্রকল্প: ১৩ কোটি ৬২ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে আলোচিত মামলা বর্ণাঢ্য আয়োজনে শিবচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৬ মাসের কারাদণ্ড সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বিএনপি, শুভেচ্ছা ইউসুফ মিয়ার শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা ও ভূমির মালিকানার দাবি

বুধন্তী ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রায় ৫০০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল ১১টায়,১নং বুধন্তী ইউনিয়নের বারঘড়িয়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংগঠনের উদ্যোগে ১ নং বুধন্তী ইউনিয়নের ১৬টি গ্রামের দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বুধন্তী ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের সাবেক সিনিয়র উপদেষ্টা বর্তমানে সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব হুমায়ুন খাঁনের সভাপতিত্বে এবং সংগঠনের ক্যাশিয়ার মোঃ মঞ্জিল খান ও আলী আজমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক উপদেষ্টা ও যুগ্ম আহবায়ক মোঃ ফারুক মিয়া।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম এন্ড কলেজের শিক্ষক মোহাম্মদ ইমরান খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ইউনিয়নের ১৬টি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  শিক্ষার্থী-শিক্ষকদের আনন্দে মুখর ছাতিয়ানী আলিম মাদ্রাসার নৌ-ভ্রমণ

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সী আসাদুজ্জামান আসাদ, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুস। হামিদুল্লাহ খান, নাজির আহমেদ, আহমেদ স্যার,সেলিম মাস্টার, অলি, মিয়া, তোফাজ্জল হোসেন, মহিবুল ইসলাম, নান্নু মিয়া, অলি আহাদ মেম্বার, আফজাল মেম্বার, সিরো মিয়া আবজল মিয়া,চান বাদশা খান, কাজী মনির হোসেন, আলাউদ্দিন, লাল খা,বজলু মিয়া, জিয়াউর রহনান, সাজান মিয়া, আবদুল মালেক, ফেরদৌস খান, শাহানুর, সাধীন, আইয়ুব খান,সহ অনেকে

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা, সিনিয়র আহ্বায়ক ও সাবেক সভাপতি মোঃ নুরুল আমিন খাঁন, সাবেক সিনিয়ার সহ সভাপতি সাকির মিয়া,প্রধান আহ্বায়ক জনাব সিরাজুল ইসলাম সিরু এবং অত্র সংগঠনের সদস্য সচিব মোঃ ওসমান গনি।

আরও পড়ুনঃ  বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৬ মাসের কারাদণ্ড

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়ে বুধন্তী ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনটি ধীরে ধীরে আজ একটি মানবিক ও সামাজিক সংগঠনে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের মূল লক্ষ্য হলো গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং প্রবাসীদের মানবতার সেবায় কাজ করা।

তারা আরও জানান, প্রবাসে থাকা অনেক বাংলাদেশি নানা সমস্যার সম্মুখীন হন—যেমন চাকরির জটিলতা, আকামা ও ভিসা সংক্রান্ত সমস্যা কিংবা দালালের খপ্পরে পড়ে বিপদে পড়া। এসব ক্ষেত্রে সংগঠনটি সহযোগিতা করার চেষ্টা করে থাকে। এমনকি কোনো প্রবাসী বিদেশে মৃত্যুবরণ করলে তার মরদেহ দেশে পাঠানোর জন্যও সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ১ জনের মৃত্যু, আহত ৫

অনুষ্ঠানে আরও জানানো হয়, সংগঠনটি কখনো প্রদর্শনের জন্য এ ধরনের দান-অনুদান করে না; বরং আল্লাহ ও রাসুলের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই মানবিক এই কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানের এক পর্যায়ে ছুটিতে দেশে আসা প্রবাসী সদস্যদের সংগঠনের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়। শেষে সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত যারা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন, তাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়। এ পর্যন্ত প্রাই এিশ লক্ষ টাকা অনুদান দেয়া হয়।

এই সংগঠনে যুক্ত হতে চাইলে 00971544944257 নম্বরে যোগাযোগ করুন।

Tag :

সালথায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন 

বুধন্তী ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আপডেটের সময়: ০৮:৩৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬

বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রায় ৫০০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল ১১টায়,১নং বুধন্তী ইউনিয়নের বারঘড়িয়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংগঠনের উদ্যোগে ১ নং বুধন্তী ইউনিয়নের ১৬টি গ্রামের দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বুধন্তী ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের সাবেক সিনিয়র উপদেষ্টা বর্তমানে সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব হুমায়ুন খাঁনের সভাপতিত্বে এবং সংগঠনের ক্যাশিয়ার মোঃ মঞ্জিল খান ও আলী আজমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক উপদেষ্টা ও যুগ্ম আহবায়ক মোঃ ফারুক মিয়া।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম এন্ড কলেজের শিক্ষক মোহাম্মদ ইমরান খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ইউনিয়নের ১৬টি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৬ মাসের কারাদণ্ড

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সী আসাদুজ্জামান আসাদ, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুস। হামিদুল্লাহ খান, নাজির আহমেদ, আহমেদ স্যার,সেলিম মাস্টার, অলি, মিয়া, তোফাজ্জল হোসেন, মহিবুল ইসলাম, নান্নু মিয়া, অলি আহাদ মেম্বার, আফজাল মেম্বার, সিরো মিয়া আবজল মিয়া,চান বাদশা খান, কাজী মনির হোসেন, আলাউদ্দিন, লাল খা,বজলু মিয়া, জিয়াউর রহনান, সাজান মিয়া, আবদুল মালেক, ফেরদৌস খান, শাহানুর, সাধীন, আইয়ুব খান,সহ অনেকে

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা, সিনিয়র আহ্বায়ক ও সাবেক সভাপতি মোঃ নুরুল আমিন খাঁন, সাবেক সিনিয়ার সহ সভাপতি সাকির মিয়া,প্রধান আহ্বায়ক জনাব সিরাজুল ইসলাম সিরু এবং অত্র সংগঠনের সদস্য সচিব মোঃ ওসমান গনি।

আরও পড়ুনঃ  যমুনা সেতু সংযোগ সড়ক থেকে ফেঞ্চুগঞ্জ প্রকল্প: ১৩ কোটি ৬২ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে আলোচিত মামলা

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়ে বুধন্তী ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনটি ধীরে ধীরে আজ একটি মানবিক ও সামাজিক সংগঠনে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের মূল লক্ষ্য হলো গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং প্রবাসীদের মানবতার সেবায় কাজ করা।

তারা আরও জানান, প্রবাসে থাকা অনেক বাংলাদেশি নানা সমস্যার সম্মুখীন হন—যেমন চাকরির জটিলতা, আকামা ও ভিসা সংক্রান্ত সমস্যা কিংবা দালালের খপ্পরে পড়ে বিপদে পড়া। এসব ক্ষেত্রে সংগঠনটি সহযোগিতা করার চেষ্টা করে থাকে। এমনকি কোনো প্রবাসী বিদেশে মৃত্যুবরণ করলে তার মরদেহ দেশে পাঠানোর জন্যও সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা ও ভূমির মালিকানার দাবি