Dhaka ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

দায়িত্বশীলতাও সাহসিকতার সাথে আগামীর বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখতে হবে – মাওলানা আব্দুল হালিম

সাহসিকতা ও দায়িত্বশীলতার সাথে আগামীর বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

শুক্রবার ৭’আগস্ট ২০২৬ খ্রি. বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বিকেলে টাঙ্গাইল আদর্শ সমাজকল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আহছান হাবিব মাসুদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি আরও বলেন, শত জুলুম, নিপীড়ন ও অত্যাচার মোকাবিলা করে দায়িত্বশীলদেরকে বিচক্ষণতার সাথে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যখন ২৪ এর জুলাই এ শাহাদাতের তামান্না নিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন মহান আল্লাহ তাআ’লাই আমাদের সংগঠনকে রক্ষা করে জালিমদেরকে এ দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিলেন।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

দায়িত্বশীলদের করণীয় সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, দায়িত্বশীলদের আল্লাহভীতি, আমানতদারিতা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কুরআন-সুন্নাহর আদর্শ অনুসরণ করে জনগণের কল্যাণে কাজ করতে হবে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি করারও আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত 

সভাপতির বক্তব্যে আহছান হাবিব মাসুদ বলেন, সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রম ও গণসংযোগ আরও জোরদার করতে হবে এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান, জেলা সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, ওবায়দুর রহমান কোরায়েশী, মাওলানা বুরহানুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, টাঙ্গাইল শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল প্রমুখ।

আরও পড়ুনঃ  নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন

এ সময় টাঙ্গাইল জেলার সকল উপজেলা আমীর, সেক্রেটারি, উপজেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ, সকল ইউনিয়ন সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

জিনের হাজিরা নামে প্রতারণা ১ হাজার ভরি স্বর্ণের প্রলোভন, গ্রেপ্তার ১

দায়িত্বশীলতাও সাহসিকতার সাথে আগামীর বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখতে হবে – মাওলানা আব্দুল হালিম

আপডেটের সময়: ০৭:৪৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

সাহসিকতা ও দায়িত্বশীলতার সাথে আগামীর বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

শুক্রবার ৭’আগস্ট ২০২৬ খ্রি. বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বিকেলে টাঙ্গাইল আদর্শ সমাজকল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আহছান হাবিব মাসুদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি আরও বলেন, শত জুলুম, নিপীড়ন ও অত্যাচার মোকাবিলা করে দায়িত্বশীলদেরকে বিচক্ষণতার সাথে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যখন ২৪ এর জুলাই এ শাহাদাতের তামান্না নিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন মহান আল্লাহ তাআ’লাই আমাদের সংগঠনকে রক্ষা করে জালিমদেরকে এ দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিলেন।

আরও পড়ুনঃ  শিবচরে হত দরিদ্রদের ৪টি পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ

দায়িত্বশীলদের করণীয় সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, দায়িত্বশীলদের আল্লাহভীতি, আমানতদারিতা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কুরআন-সুন্নাহর আদর্শ অনুসরণ করে জনগণের কল্যাণে কাজ করতে হবে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি করারও আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত

সভাপতির বক্তব্যে আহছান হাবিব মাসুদ বলেন, সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রম ও গণসংযোগ আরও জোরদার করতে হবে এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান, জেলা সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, ওবায়দুর রহমান কোরায়েশী, মাওলানা বুরহানুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, টাঙ্গাইল শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল প্রমুখ।

আরও পড়ুনঃ  সেনবাগের অপরাধীদের ত্রাস ওসি আবদুর রহিম সরকারকে ঘিরে ষড়যন্ত্র: ব্যক্তিগত বিরোধে ক্লোজড, ক্ষুব্ধ স্থানীয়রা