Dhaka ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন রাজস্থলীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত শিবচরে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫ শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা পেল ২১ শিক্ষা প্রতিষ্ঠান টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত শিবচরে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ নাগরপুরে ১২০’পিচ ইয়াবাসহ ২জন ব‍্যবসায়ী গ্রেফতার ১১’দলের লং মার্চ টাঙ্গাইলে সভাস্থল পরিদর্শন করলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাহুবল থেকে সিএনজিসহ নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়ার লাশ নবীগঞ্জ থেকে উদ্ধার সেনবাগে পুলিশের ৭ চেকপোস্ট, কড়া নজরদারি

নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন

‘সংস্কৃতি হোক মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে উদ্‌যাপিত হয়েছে নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের দ্বিতীয় বর্ষপূর্তি। এ উপলক্ষে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সম্মাননার আয়োজন করা হয়।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ ও সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠন দুটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, সিনিয়র সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মাকসুদেল হোসেন খান মাকসুদ।

আরও পড়ুনঃ  ১১'দলের লং মার্চ টাঙ্গাইলে সভাস্থল পরিদর্শন করলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক, রাজনীতিক ও সমাজসেবক এস এম আমান উল্লাহ, অভিনেতা সৈয়দ শুভ্র, প্যান প্যাসিফিক প্রপার্টিজের চেয়ারম্যান লাকী আহমেদ, জোন চেয়ারপারসন ও ক্লাব প্রেসিডেন্ট মোছাঃ রেজওয়ান নিশাত লিয়ানা, স্মার্ট উদ্যোক্তা ফোরামের যুগ্ম সম্পাদক ও সমাজসেবক ওবায়দা বেগম এবং সাংগঠনিক সম্পাদক মাহফুজা শিউলি।

আরও পড়ুনঃ  বাহুবলে মাদক সেবন করে এলাকায় হট্টগোল, যুবকের ৭ মাসের কারাদণ্ড

আলোচনা সভায় বক্তারা সমাজ থেকে সব ধরনের অপকর্ম ও নেতিবাচক প্রবণতা দূর করতে পরিশীলিত ও নির্মল সংস্কৃতিচর্চার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সুস্থধারার সংস্কৃতিচর্চা মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুনঃ  শিবচরে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

বক্তারা একটি মানবিক, সুন্দর ও ইতিবাচক সমাজ গঠনে সংস্কৃতির সুস্থ ও ইতিবাচক চর্চা আরও বিস্তৃত করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণী ব্যক্তিদের হাতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড’ ও ‘স্টার পারফর্মার অ্যাওয়ার্ড’ তুলে দেন।

অনুষ্ঠানে সংগঠন দুটির সদস্য, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন

নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন

আপডেটের সময়: ০৭:২৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

‘সংস্কৃতি হোক মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে উদ্‌যাপিত হয়েছে নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের দ্বিতীয় বর্ষপূর্তি। এ উপলক্ষে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সম্মাননার আয়োজন করা হয়।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ ও সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠন দুটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, সিনিয়র সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মাকসুদেল হোসেন খান মাকসুদ।

আরও পড়ুনঃ  রাজস্থলীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক, রাজনীতিক ও সমাজসেবক এস এম আমান উল্লাহ, অভিনেতা সৈয়দ শুভ্র, প্যান প্যাসিফিক প্রপার্টিজের চেয়ারম্যান লাকী আহমেদ, জোন চেয়ারপারসন ও ক্লাব প্রেসিডেন্ট মোছাঃ রেজওয়ান নিশাত লিয়ানা, স্মার্ট উদ্যোক্তা ফোরামের যুগ্ম সম্পাদক ও সমাজসেবক ওবায়দা বেগম এবং সাংগঠনিক সম্পাদক মাহফুজা শিউলি।

আরও পড়ুনঃ  সেনবাগে পুলিশের ৭ চেকপোস্ট, কড়া নজরদারি