Dhaka ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাশিমনগর বাজার কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন সৈয়দ মোহাম্মদ নিশাদ ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন মনির উদ্দিন পাঠান মিঠু মৌলভীবাজার জেলা তালামীযের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মোবারক র‌্যালি অনুষ্ঠিত শিবচরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শিবচরে দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ জামিনের পর পুনরায় আটকের অভিযোগ, পুলিশের পিকআপ দুর্ঘটনায় গুরুতর আহত রেজ্জেক সালথায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন  আড়াই মাসেও সন্ধান নেই ইমরানের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ১ জনের মৃত্যু, আহত ৫

শিবচরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

মাদারীপুরের শিবচরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে শিবচর পৌর এলাকার শতবর্ষের ঐতিহ্যবাহী নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে উপজেলা প্রশাসন ও জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাঈদ উদ্দীন আহমাদ হানজালা।

আরও পড়ুনঃ  ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন মনির উদ্দিন পাঠান মিঠু

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইদুর রহমান, নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. হারুন-উর-রশিদ মিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রধান অতিথির বক্তব্যে পীরজাদা সাঈদ উদ্দীন আহমাদ হানজালা বলেন, জাতীয় সংসদ থেকে শুরু করে আমরা সর্বদা শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। ভালো শিক্ষা ব্যবস্থাই পারে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে।

আরও পড়ুনঃ  আড়াই মাসেও সন্ধান নেই ইমরানের

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের হাতে যেন স্মার্টফোন না থাকে। শিক্ষার পাশাপাশি তোমরা নিয়মিত খেলাধুলা করবে। শিবচরকে মাদকমুক্ত রাখার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনার সন্তানকে মোবাইল ফোন দেবেন না। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী করে তুলুন। আমরা হয়তো একদিন থাকব না, কিন্তু আজকের এই ছোট শিক্ষার্থীরাই আগামী দিনে আমাদের দেশ গড়ে তোলার কারিগর হবে।

আরও পড়ুনঃ  যমুনা সেতু সংযোগ সড়ক থেকে ফেঞ্চুগঞ্জ প্রকল্প: ১৩ কোটি ৬২ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে আলোচিত মামলা

প্রতিযোগিতায় শিবচর উপজেলার ৪৪টি স্কুল, ১৭টি মাদরাসা ও ২টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। দুই দিনব্যাপী এ আয়োজনে দৌড়, সাঁতার, দাবা ও কাবাডি—এই চারটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

জনপ্রিয় পোস্ট

কাশিমনগর বাজার কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন সৈয়দ মোহাম্মদ নিশাদ

শিবচরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

আপডেটের সময়: ০৬:৩২:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

মাদারীপুরের শিবচরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে শিবচর পৌর এলাকার শতবর্ষের ঐতিহ্যবাহী নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে উপজেলা প্রশাসন ও জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাঈদ উদ্দীন আহমাদ হানজালা।

আরও পড়ুনঃ  মৌলভীবাজার জেলা তালামীযের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মোবারক র‌্যালি অনুষ্ঠিত

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইদুর রহমান, নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. হারুন-উর-রশিদ মিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রধান অতিথির বক্তব্যে পীরজাদা সাঈদ উদ্দীন আহমাদ হানজালা বলেন, জাতীয় সংসদ থেকে শুরু করে আমরা সর্বদা শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। ভালো শিক্ষা ব্যবস্থাই পারে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে।

আরও পড়ুনঃ  জামিনের পর পুনরায় আটকের অভিযোগ, পুলিশের পিকআপ দুর্ঘটনায় গুরুতর আহত রেজ্জেক