Dhaka 8:01 am, Friday, 23 January 2026

নড়াইলে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ০২

মাদক ব্যবসায়ের সাথে জড়িত জিএম মেহেদী হাসান(২৯) ও মোঃ ইয়াছিন শেখ(২৬) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত জিএম মেহেদী হাসান(২৯) খুলনা জেলার দিঘলীয়া থানাধীন চন্দনীমহল গ্রামের আতিউর রহমানের ছেলে ও মোঃ ইয়াছিন শেখ(২৬) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন নাউরা ভাদুলিয়া গ্রামের মৃত নজরুল শেখের ছেলে। অদ্য ১৫ জুন’২৫ রাত ০৩ঃ৩৫ ঘটিকার সময় নড়াগাতী থনাধীন ০৬ নং খাশিয়াল ইউনিয়নের বড়দিয়া বাজারস্হ জনৈক হেলাল ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই(নিঃ) রাজিব পাল রাজু সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জিএম মেহেদী হাসান(২৯) ও মোঃ ইয়াছিন শেখ(২৬) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১৫(পনের) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাগরপুরে ইসলামী আন্দোলনের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত 

নড়াইলে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ০২

Update Time : 06:04:32 pm, Sunday, 15 June 2025