Dhaka ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী

গাজীপুর মহানগরীর পূবাইলে আপন ভাগ্নীর মেয়ে নাতনীকে বিয়ে করার চার বছর পর স্ত্রী হাসনা আক্তারকে (১৭) ধারালো ছুরি দিয়ে গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রফিকুল ইসলাম (২৮)-এর বিরুদ্ধে।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে হায়দরাবাদ শুকুন্দিরবাগ এলাকার হান্নান মার্কেটসংলগ্ন মাওরারটেক রেললাইনের কাছে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন রফিকুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আরও পড়ুনঃ  সরকারী নিষেধাজ্ঞা কে বুড়ো আঙুল দেখিয়ে শিবচরের পদ্মায় চলছে মা ইলিশ শিকার, পাড়ে বসছে অস্থায়ী হাট

আটক রফিকুল ইসলাম নওগাঁ জেলার মান্দা থানার বড়ট্রকাঠের ডাংগা গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ও হাসনা আক্তার সম্পর্কে নানা-নাতনী। চার বছর আগে তাঁদের বিয়ে হয়। সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেন রফিকুল। গত চার বছরে বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হয় বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  সালথায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই

এরই জেরে রবিবার দুপুরে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন খাইলকুর এলাকার ভাড়া বাসা থেকে স্ত্রীকে পূবাইলের হায়দরাবাদ মাওরারটেক রেললাইন এলাকায় ডেকে নিয়ে যান রফিকুল। সেখানে নির্জন স্থানে ধারালো ছুরি দিয়ে হাসনার গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে

হাসনার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় তাঁরা রফিকুলকে আটক করেন এবং গুরুতর আহত অবস্থায় হাসনাকে উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  নেচার পালস প্রকল্পের আওতায় বরগুনায় CEA ও PGI বিষয়ে সক্ষমতা বৃদ্ধি করল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

পরে খবর পেয়ে পূবাইল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রফিকুলকে হেফাজতে নেয়। আশঙ্কাজনক অবস্থায় হাসনাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

ঘটনাস্থল রেললাইনের কাছাকাছি হওয়ায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পূবাইল থানা-পুলিশ আটক ব্যক্তি ও মরদেহ সংশ্লিষ্ট রেলওয়ে থানার (জিআরপি) পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী

নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী

আপডেটের সময়: ১২:১৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

গাজীপুর মহানগরীর পূবাইলে আপন ভাগ্নীর মেয়ে নাতনীকে বিয়ে করার চার বছর পর স্ত্রী হাসনা আক্তারকে (১৭) ধারালো ছুরি দিয়ে গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রফিকুল ইসলাম (২৮)-এর বিরুদ্ধে।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে হায়দরাবাদ শুকুন্দিরবাগ এলাকার হান্নান মার্কেটসংলগ্ন মাওরারটেক রেললাইনের কাছে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন রফিকুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আরও পড়ুনঃ  সালথায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই

আটক রফিকুল ইসলাম নওগাঁ জেলার মান্দা থানার বড়ট্রকাঠের ডাংগা গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ও হাসনা আক্তার সম্পর্কে নানা-নাতনী। চার বছর আগে তাঁদের বিয়ে হয়। সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেন রফিকুল। গত চার বছরে বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হয় বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  মাদক ছেড়ে স্কাউটিং করি: ডিমলায় ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন

এরই জেরে রবিবার দুপুরে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন খাইলকুর এলাকার ভাড়া বাসা থেকে স্ত্রীকে পূবাইলের হায়দরাবাদ মাওরারটেক রেললাইন এলাকায় ডেকে নিয়ে যান রফিকুল। সেখানে নির্জন স্থানে ধারালো ছুরি দিয়ে হাসনার গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে

হাসনার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় তাঁরা রফিকুলকে আটক করেন এবং গুরুতর আহত অবস্থায় হাসনাকে উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  কক্সবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে টাঙ্গাইলের ২'বোনের মর্মান্তিক অকাল মৃত্যু