Dhaka ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

বাহুবলে দুর্ধর্ষ কাভার্ডভ্যান ছিনতাই, ৪ জন গ্রেপ্তার

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যানসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৭ অক্টোবর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া বিভিন্ন যন্ত্রাংশও উদ্ধার করা হয়েছে।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে উপজেলার ৪ নম্বর বাহুবল সদর ইউনিয়নের দৌলতপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। দৌলতপুর সেতুর প্রায় ১০০ গজ সামনে একটি ডিআই পিকআপে থাকা দুর্বৃত্তরা মালামালবোঝাই কাভার্ডভ্যানটির গতিরোধ করে। পরে চালক মিন্টু মিয়ার হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যানসহ মালামাল নিয়ে পালিয়ে যায় তারা। এ সময় চালককে মহাসড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার মূল আসামি গ্রেফতার করেছে এসআরবি

ছিনতাই হওয়া মালামালের মধ্যে গ্যাস ফিল্ডে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ, বিয়ারিং, ফিল্টার, ফ্যান শ্যাফট, আই বোল্ট, স্টেইনলেস স্টিলের ফিটিংসসহ বিভিন্ন সরঞ্জাম ছিল। এজাহারে এসব মালামালের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  যশোরে ১২'বছরের মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ: গ্রেপ্তার শিক্ষক

ঘটনার পর বাহুবল মডেল থানায় মামলা হলে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। হবিগঞ্জের পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ অক্টোবর চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আসাদ আহমদ (৩৮), সজল মিয়া (৩২), বিপ্লব মিয়া (৩০) ও জাহেদা খাতুন (২৫)।

আরও পড়ুনঃ  কক্সবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে টাঙ্গাইলের ২'বোনের মর্মান্তিক অকাল মৃত্যু

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং লুট হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া মালামালসহ ঘটনার অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত, পলাতকদের গ্রেপ্তার এবং লুট হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী

বাহুবলে দুর্ধর্ষ কাভার্ডভ্যান ছিনতাই, ৪ জন গ্রেপ্তার

আপডেটের সময়: ১০:১৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যানসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৭ অক্টোবর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া বিভিন্ন যন্ত্রাংশও উদ্ধার করা হয়েছে।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে উপজেলার ৪ নম্বর বাহুবল সদর ইউনিয়নের দৌলতপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। দৌলতপুর সেতুর প্রায় ১০০ গজ সামনে একটি ডিআই পিকআপে থাকা দুর্বৃত্তরা মালামালবোঝাই কাভার্ডভ্যানটির গতিরোধ করে। পরে চালক মিন্টু মিয়ার হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যানসহ মালামাল নিয়ে পালিয়ে যায় তারা। এ সময় চালককে মহাসড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

আরও পড়ুনঃ  সালথায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু, মা হারাল দুই সন্তান

ছিনতাই হওয়া মালামালের মধ্যে গ্যাস ফিল্ডে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ, বিয়ারিং, ফিল্টার, ফ্যান শ্যাফট, আই বোল্ট, স্টেইনলেস স্টিলের ফিটিংসসহ বিভিন্ন সরঞ্জাম ছিল। এজাহারে এসব মালামালের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  কক্সবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে টাঙ্গাইলের ২'বোনের মর্মান্তিক অকাল মৃত্যু

ঘটনার পর বাহুবল মডেল থানায় মামলা হলে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। হবিগঞ্জের পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ অক্টোবর চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আসাদ আহমদ (৩৮), সজল মিয়া (৩২), বিপ্লব মিয়া (৩০) ও জাহেদা খাতুন (২৫)।

আরও পড়ুনঃ  সরকারী নিষেধাজ্ঞা কে বুড়ো আঙুল দেখিয়ে শিবচরের পদ্মায় চলছে মা ইলিশ শিকার, পাড়ে বসছে অস্থায়ী হাট