
আসন্ন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য লিফলেট বিতরণের মাধ্যমে সকলের কাছে দোয়া চেয়ে প্রার্থিতা ঘোষণা দিলেন তরুণ সমাজসেবক , সিরাজগঞ্জ জজ কোর্টের (শিক্ষানবীশ) অ্যাডভোকেট উল্লাপাড়া তা মীম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক সাজ্জাদ হোসাইন । (২৭ ফেব্রুয়ারি শুক্রবার) বিকাল ৩ ঘটিকায় উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের পুঠিয়া বাজার ও সলঙ্গা ইউনিয়নের চৌবিলা বাজারের
বিভিন্ন দোকানপাট পথচারী ও উপস্থিত লোকজনের সাথে কুশল বিনিময় এবং লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন। লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের তিনি বলেন, তরুণ নেতৃত্বের মাধ্যমে উল্লাপাড়া উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই তাই আমি আসন্ন উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবো । আমি যদি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে গরিব দুঃখী মেহনতী খেটে খাওয়া মানুষদের সঙ্গে নিয়ে আমার সর্বোচ্চ টুকু দিয়ে এই উপজেলার সকল উন্নয়ন কর্মকাণ্ডে সর্ব সময় নিজেকে নিয়োজিত রাখবো ইনশাল্লাহ ।
মোঃ মুস্তাছিম বিল্লাহ উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি 








