
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট সিমকী ইমাম খান পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র ৫ শত নারী ও পুরুষদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন।
শুক্রবার(২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে উল্লাপাড়া উপজেলার নেওয়ার গাছা সিমকী খান বাগিচায়, এ্যাডভোকেট সিমকী ইমাম খান তার নিজ বাসভবনে এ শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন।
বিতরণ পূর্বক আলোচনা সভায় এ্যাডভোকেট সিমকী ইমাম খান বলেন, আমি প্রতিবছরের ন্যায় এ বছরেও মানুষের মাঝে সমাজসেবামূলক কাজ অব্যাহত রেখেছি। পরম করুনাময় আল্লাহতালার রহমতে, গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে, সংরক্ষিত নারী আসনে যদি মনোনীত করে সম্মানিত করেন তাহলে, আপনাদের সবাইকে নিয়ে উল্লাপাড়া শহরকে একটি শান্তিনগরী গড়ে তুলবো, ইনশাল্লাহ।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সিনিয়র সাংবাদিক শেখ এনামুল হক ডাক্তার মো: সাইফুল ইসলাম, শিক্ষিকা মোছা: রুমা পারভীন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
মোঃ মুস্তাছিম বিল্লাহ উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি 








