
আসন্ন নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন কবি নজরুল উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান(বানিজ)। তাঁর প্রার্থিতা ঘোষণার পর থেকেই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মহলে ব্যাপক আলোচনা ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন ধরে শিক্ষা প্রশাসন, পাঠদানের মানোন্নয়ন এবং শিক্ষকদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মো. মাহফুজুর রহমান(বানিজ)। তিনি সততা, দক্ষতা ও সমন্বয়ের মাধ্যমে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সভাপতি প্রার্থী মো. মাহফুজুর রহমান (বানিজ)তাঁর বক্তব্যে বলেন, নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতিকে একটি কার্যকর, শক্তিশালী ও শিক্ষাবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি কাজ করতে চাই। শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়ন, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়নে সমিতিকে সক্রিয় ও জবাবদিহিমূলক ভূমিকা রাখতে হবে। আমি নির্বাচিত হলে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যের ভিত্তিতে কাজ করবো,ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন,শিক্ষকদের সম্মান ও অধিকার রক্ষায় সমিতিকে হতে হবে সাহসী ও দায়িত্বশীল। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি, তবে নাগরপুরের শিক্ষা ব্যবস্থা আরও এগিয়ে যাবে।
উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা জানান, একজন অভিজ্ঞ ও যোগ্য শিক্ষাবিদ হিসেবে মো. মাহফুজুর রহমান(বানিজ)এর নেতৃত্বে সমিতি নতুন গতি পাবে বলে তারা আশাবাদী।
উল্লেখ্য, সভাপতি প্রার্থী মো. মাহফুজুর রহমান(বানিজ) ভারড়া উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়-এর সাবেক প্রধান শিক্ষক ও নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের সন্তান। তাঁর গ্রামের বাড়ি গয়হাটা ইউনিয়নের সিংজোড়া গ্রামে। বর্তমানে তিনি নাগরপুর উপজেলা সংলগ্নে নিজস্ব বাসভবনে বসবাস করছেন।
নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। শিক্ষক সমাজের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি : 








