Dhaka 5:20 am, Monday, 2 March 2026

ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে তরিকুল ইসলামের প্রার্থীতা ঘোষণা

আসন্ন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড (দুয়াজানী) এলাকার মেম্বার পদে প্রার্থীতা ঘোষণা করেছেন ইঞ্জিনিয়ার মো. তারিকুল ইসলাম। প্রার্থীতা ঘোষণার পর থেকেই এলাকায় ব্যাপক আলোচনা ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

ঐতিহ্যবাহী দুয়াজানী কলেজ পাড়ার বাসিন্দা ইঞ্জিনিয়ার মো. তারিকুল ইসলাম মরহুম আইয়ুব আলীর নাতি এবং মরহুম আব্দুল কাইয়ুমের জ্যেষ্ঠ পুত্র। পারিবারিকভাবে তিনি একটি সুনামধন্য ও সামাজিকভাবে গ্রহণযোগ্য পরিবারে বেড়ে উঠেছেন। ছোটবেলা থেকেই তিনি বিনয়ী, মানবিক ও দায়িত্বশীল স্বভাবের জন্য এলাকাবাসীর কাছে সুপরিচিত।

শিক্ষাজীবনে তিনি যদুনাথ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট-এর কম্পিউটার বিভাগ থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও বিওইউ থেকে ডিগ্রী সম্পন্ন করে প্রযুক্তি শিক্ষায় দক্ষতা অর্জন করেন। শিক্ষাজীবন শেষে কর্মজীবনেও তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের পরিচয় দিয়ে এগিয়ে চলেছেন।

বর্তমানে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নাগরপুর এজেন্ট শাখায় ক্যাশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক দৈনিক নয়াদিগন্ত পত্রিকার নাগরপুর উপজেলা সংবাদদাতা হিসেবেও কর্মরত আছেন। ব্যাংকিং সেবা ও সাংবাদিকতার মাধ্যমে তিনি প্রতিনিয়ত মানুষের কাছাকাছি থাকার সুযোগ পাচ্ছেন, যা তাকে এলাকার সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনে সহায়তা করেছে।

প্রার্থীতা ঘোষণা করে ইঞ্জিনিয়ার মো. তারিকুল ইসলাম বলেন,আমি জনপ্রতিনিধিত্বকে সেবা হিসেবে দেখি। আমার ওয়ার্ডের প্রতিটি মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক সেবা নিশ্চিত করবো। রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং তরুণদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষভাবে কাজ করবো। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।

এ বিষয়ে ৩’নং ওয়ার্ডের এক ভোটার বলেন,মো. তারিকুল ইসলাম ছোটবেলা থেকেই ভদ্র, নম্রও সাহায্যপ্রবণ। ব্যাংকের দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকতা করে তিনি সাধারণ মানুষের কথা তুলে ধরছেন। আমরা চাই একজন শিক্ষিত, সৎ ও দায়িত্বশীল প্রতিনিধি। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী।

এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করে ইঞ্জিনিয়ার মো. তারিকুল ইসলাম জানান, নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন এবং জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন। তার প্রার্থীতা ঘোষণার মধ্য দিয়ে ৩নং ওয়ার্ডের দুয়াজানী এলাকায় নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ হয়েছে বলে সচেতন মহল মনে করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাহুবলে হত্যা মামলার আসামী মামুন গ্রেফতার

ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে তরিকুল ইসলামের প্রার্থীতা ঘোষণা

Update Time : 11:39:32 am, Saturday, 28 February 2026