Dhaka 5:23 am, Monday, 2 March 2026

সংঘবদ্ধ ধর্ষনের ১৫ দিন পর কিশোরীকে হত্যা

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনায় জড়িত এক কিশোরীকে তার সৎ বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত কিশোরী ১৫ বছর বয়সী, মাধবদীর বিলপাড় এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। তার সৎ বাবার বাড়ি বরিশালে।

স্বজনদের অভিযোগ, প্রায় ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে পাঁচ-ছয়জনের একটি দল মেয়েটিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়ভাবে মহিষাশুরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার আহমদের নেতৃত্বে মীমাংসা করা হয়েছিল।

মেয়েটির সৎ বাবার বরাত, বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে তিনি মেয়েকে খালার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে বড়ইতলা এলাকায় নূরার নেতৃত্বে পাঁচজন তাকে ছিনিয়ে নেয়। পরে পরিবারের সদস্যরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও মেয়েটিকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে যান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে কোতালিরচর দড়িকান্দী এলাকার সরিষা ক্ষেতে মেয়েটির মরদেহ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেয়। পুলিশ ও স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ তদন্ত চালাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাহুবলে হত্যা মামলার আসামী মামুন গ্রেফতার

সংঘবদ্ধ ধর্ষনের ১৫ দিন পর কিশোরীকে হত্যা

Update Time : 10:16:09 pm, Thursday, 26 February 2026