
হবিগঞ্জের বাহুবলে চাঞ্চল্যকর সিএনজি চালক মামুন মিয়া হত্যা মামলার প্রধান এজাহারভুক্ত আসামি বশর উদ্দিন (২৪)কে গ্রেপ্তার করেছে -৯।
র্যাব জানায়, গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে বাহুবল উপজেলার হিলালপুর এলাকার বাসিন্দা ও পেশায় সিএনজি চালক মামুন মিয়াকে তার সিএনজি ভাড়া করে বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত বশর উদ্দিন। ভাড়া পরিশোধ না করে ঘর থেকে টাকা আনার কথা বলে সময়ক্ষেপণ করলে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বশর উদ্দিন ক্ষিপ্ত হয়ে অন্যান্য সহযোগীদের ডেকে এনে লোহার রড, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে মামুন মিয়ার ওপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে -এ রেফার করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ ফেব্রুয়ারি তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে -এ একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৫/৩৪, তারিখ-২৫/০২/২০২৬; ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩০২/৩০৭/১১৪ পেনাল কোড ১৮৬০)।
র্যাব-৯ জানায়, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল ১ মার্চ ২০২৬ রাত আনুমানিক ২টা ১০ মিনিটে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন কালিয়ারভাংগা ইউনিয়নের কালিয়ারভাংগা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান পলাতক আসামি বশর উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত বশর উদ্দিনের পিতা মৃত সমর উদ্দিন। তার বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন আব্দা কামাল গ্রামে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
মোঃ দেলোয়ার হোসেন ছাদেক,বহুবল উপজেলা প্রতিনিধি : 








