Dhaka 12:43 am, Monday, 2 March 2026

শ্রীমঙ্গলে ভুরভুরিয়া খাল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু উদ্বোধন করলেন এমপি মোঃ মুজিবুর রহমান চৌধুরী

শ্রীমঙ্গলের রূপসপুর ও বালুচর সংলগ্ন জোড়া পুল এলাকায় প্রবাহমান ভুরভুরিয়া খালে জমে থাকা পলিথিন ও প্লাস্টিক বর্জ্য অপসারণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল পৌরসভা-এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ভুরভুরিয়া খাল কেবল একটি জলাধার নয়; এটি এলাকার কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।অপরিকল্পিতভাবে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলার ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ। এসব সমস্যা সমাধানে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ (আকন), শ্রীমঙ্গল থানা-র অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, পৌরসভার প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে ভুরভুরিয়া খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরে আসবে এবং পরিবেশ রক্ষায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক সচেতনতা গড়ে উঠবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাহুবলে হত্যা মামলার আসামী মামুন গ্রেফতার

শ্রীমঙ্গলে ভুরভুরিয়া খাল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু উদ্বোধন করলেন এমপি মোঃ মুজিবুর রহমান চৌধুরী

Update Time : 10:55:59 am, Saturday, 28 February 2026