Dhaka 4:46 am, Monday, 2 March 2026

বিজয়নগরে ২৪ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২৪ (চব্বিশ) কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় থানাধীন ০৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল এলাকায়। এ সময় মোঃ আমির হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের পরিচয়:

মোঃ আমির হোসেন (৩৮)

পিতা: মৃত ছোট্ট চৌধুরী

মাতা: মোছাঃ বাহেরা বেগম

স্থায়ী ঠিকানা: ফতেহপুর (মাস্টার বাড়ি), ডাকঘর—নূরপুর

বর্তমান ঠিকানা: সিঙ্গারবিল বাজার (উথারিয়াপাড়া, ভাড়াটিয়া), ইউনিয়ন—সিঙ্গারবিল

থানা: বিজয়নগর

জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

এ ঘটনায় বিজয়নগর থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাহুবলে হত্যা মামলার আসামী মামুন গ্রেফতার

বিজয়নগরে ২৪ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার

Update Time : 09:05:50 pm, Friday, 27 February 2026