Dhaka 12:19 am, Monday, 2 March 2026

মাদক ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানে ওসি আলাউদ্দিন

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মোহাম্মদ আলাউদ্দিন দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তার কঠোর অবস্থান ও সময়োপযোগী পদক্ষেপে অপরাধ দমনে নতুন গতি এসেছে।

দায়িত্ব গ্রহণের পরপরই ওসি আলাউদ্দিন থানা এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেন। বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই রোধে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং একাধিক মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হয়েছে। রাতের নিয়মিত টহল বৃদ্ধির ফলে সাধারণ মানুষের চলাচলে নিরাপত্তা ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

থানায় সেবা প্রাপ্তি সহজ করতে ‘দালাল চক্র’ নির্মূলে কঠোর ভূমিকা নেওয়া হয়েছে। ফলে এখন সাধারণ মানুষ সরাসরি ওসির সঙ্গে যোগাযোগ করে তাদের সমস্যার কথা জানাতে পারছেন। পাশাপাশি গ্রাম ও পাড়া-মহল্লায় বিট পুলিশিং সভার মাধ্যমে জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগে রাতে দোকান খোলা রাখতে শঙ্কা থাকলেও বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে। পুলিশের তৎপরতায় সাধারণ মানুষের মাঝে আস্থা ফিরেছে।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “পুলিশ জনগণের বন্ধু। আড়াইহাজারকে অপরাধমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাহুবলে হত্যা মামলার আসামী মামুন গ্রেফতার

মাদক ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানে ওসি আলাউদ্দিন

Update Time : 10:57:25 pm, Sunday, 1 March 2026