Dhaka 8:23 pm, Monday, 2 March 2026

মোকামতলায় পুলিশের চেকপোস্টে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (০২ মার্চ ২০২৬) রাত ১২টা ৪৫ মিনিটে শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মির এন্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হয়। এসময় একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল তল্লাশি করে ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঘটনাস্থল থেকেই দুই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ আরিফ হোসেন (১৯), পিতা: মোঃ আঃ বারেক, মোঃ পলাশ মিয়া (২০), পিতা: মোঃ মোতালেব হোসেন। তাদের উভয়ের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার পশ্চিম বালাতারি গ্রামে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে : এমপি ফজলুল হক মিলন

মোকামতলায় পুলিশের চেকপোস্টে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেফতার

Update Time : 12:59:39 pm, Monday, 2 March 2026