Dhaka ০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সালথায় প্রস্তুতি সভা ​সেনবাগে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শিবচরে আধুনিক ৪তলা ডাকবাংলো ভবনের শুভ উদ্বোধন ও মহিলাদের মাঝে সনদ-আর্থিক সহায়তা প্রদান প্লাস্টিক ব্যবসায়ী সমিতির সভাপতি পদে প্রার্থী ফায়সাল হোসেন রবিউল দেবীগঞ্জে মসজিদে সিজদায় থাকা অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সালথা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: যুবলীগের পদ অস্বীকার ইসলামী আন্দোলন নেতার কাপাসিয়ায়  এমপি’র প্রচেষ্টায় ৫০ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ সালথায় পূজামণ্ডপের ১৫০ ফুট রাস্তা নির্মাণ, প্রশংসায় যুবদল নেতা এনায়েত হোসেন নাগরপুরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার করেছে এসআরবি সরকারিভাবে নিবন্ধিত হলো “বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতি”

​সেনবাগে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু

পেটের টানে অটোরিকশার হাতল ধরে যিনি প্রতিদিন বের হতেন জীবিকার সন্ধানে, সেই চাকা সচল রেখেই চিরতরে থেমে গেল মো. আরমান মিয়া (৪১) নামের এক চালকের জীবন। জীবিকা অর্জনের এই রূঢ় বাস্তবতায় রাতের আঁধারে ঘটে যাওয়া এই মৃত্যু পরিবার ও স্থানীয়দের মনে গভীর শোকের ও রহস্যের জন্ম দিয়েছে।

​বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাবুপুর ব্রিজের ওপর এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আরমান উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।

আরও পড়ুনঃ  সালথায় নবগঠিত যুবদলের আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে নিজের অটোরিকশা নিয়ে বাবুপুর এলাকা থেকে সেনবাগ বাজারের দিকে যাচ্ছিলেন আরমান। ঠিক পথিমধ্যে বাবুপুর ব্রিজের ওপর পৌঁছামাত্র তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে সব নিস্তব্ধ করে দিয়ে নিথর হয়ে পড়েন তিনি। চালকের এই আকস্মিক অবস্থা দেখে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে, হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  বাহুবলে দুর্ধর্ষ কাভার্ডভ্যান ছিনতাই, ৪ জন গ্রেপ্তার

​সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, স্থানীয় লোকজন যখন তাঁকে উদ্ধারের জন্য এগিয়ে আসেন, তখন ঘটনাস্থলে সাদা রঙের এক ধরনের ওষুধ জাতীয় পদার্থ দেখতে পান, যা এই মৃত্যুর রহস্যকে আরও ঘনীভূত করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, হঠাৎ স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
​সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর মেডিকেল অফিসার ডা. কামাল হোসেন জানান, স্থানীয় লোকজন আরমানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নাগরপুরে সহবতপুর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মো.রফিকুল ইসলাম

​সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. হযরত আলী মিলন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

​পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটির এমন হঠাৎ ও রহস্যময় চলে যাওয়ায় শোকে পাথার হয়ে গেছে আরমানের পরিবার। সেনবাগ থানায় যেন অপমৃত্যুর এই মিছিল আর দীর্ঘ না হয়—এটাই এখন এলাকাবাসীর আকুল প্রার্থনা।

Tag :
জনপ্রিয় পোস্ট

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সালথায় প্রস্তুতি সভা

​সেনবাগে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু

আপডেটের সময়: ১০:৪১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

পেটের টানে অটোরিকশার হাতল ধরে যিনি প্রতিদিন বের হতেন জীবিকার সন্ধানে, সেই চাকা সচল রেখেই চিরতরে থেমে গেল মো. আরমান মিয়া (৪১) নামের এক চালকের জীবন। জীবিকা অর্জনের এই রূঢ় বাস্তবতায় রাতের আঁধারে ঘটে যাওয়া এই মৃত্যু পরিবার ও স্থানীয়দের মনে গভীর শোকের ও রহস্যের জন্ম দিয়েছে।

​বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাবুপুর ব্রিজের ওপর এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আরমান উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।

আরও পড়ুনঃ  নাগরপুরে সহবতপুর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মো.রফিকুল ইসলাম

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে নিজের অটোরিকশা নিয়ে বাবুপুর এলাকা থেকে সেনবাগ বাজারের দিকে যাচ্ছিলেন আরমান। ঠিক পথিমধ্যে বাবুপুর ব্রিজের ওপর পৌঁছামাত্র তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে সব নিস্তব্ধ করে দিয়ে নিথর হয়ে পড়েন তিনি। চালকের এই আকস্মিক অবস্থা দেখে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে, হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  সালথায় নবগঠিত যুবদলের আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল

​সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, স্থানীয় লোকজন যখন তাঁকে উদ্ধারের জন্য এগিয়ে আসেন, তখন ঘটনাস্থলে সাদা রঙের এক ধরনের ওষুধ জাতীয় পদার্থ দেখতে পান, যা এই মৃত্যুর রহস্যকে আরও ঘনীভূত করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, হঠাৎ স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
​সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর মেডিকেল অফিসার ডা. কামাল হোসেন জানান, স্থানীয় লোকজন আরমানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  সরকারী নিষেধাজ্ঞা কে বুড়ো আঙুল দেখিয়ে শিবচরের পদ্মায় চলছে মা ইলিশ শিকার, পাড়ে বসছে অস্থায়ী হাট