Dhaka ১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা, নারীসহ আহত ৩ হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ শ্রীমঙ্গল উপজেলা শাখার কমিটি নবায়ন সেনবাগের অপরাধীদের ত্রাস ওসি আবদুর রহিম সরকারকে ঘিরে ষড়যন্ত্র: ব্যক্তিগত বিরোধে ক্লোজড, ক্ষুব্ধ স্থানীয়রা শ্রীমঙ্গলে বিপুল ভারতীয় প্রসাধনীসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন রাজস্থলীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত শিবচরে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫ শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা পেল ২১ শিক্ষা প্রতিষ্ঠান টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত শিবচরে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা, নারীসহ আহত ৩

গাজীপুরের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে পৈতৃক জমিতে গাছের চারা রোপণকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় হামলা, বাড়িঘর ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের দক্ষিণ নারগানা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. হারিছুল ইসলাম (২৬) কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হারিছুল ইসলামের পরিবারের সঙ্গে স্থানীয় কয়েকজনের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে দক্ষিণ নারগানা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে জনি, জরিনা বেগমের ছেলে জুয়েলসহ অজ্ঞাত কয়েকজন হারিছুল ইসলামের পরিবারের জমিতে লাগানো প্রায় ২০টি ফলজ গাছের চারা উপড়ে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত

এ সময় তারা হারিছুল ইসলামের বাবা চান মিয়াকে গালিগালাজ করে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়। একপর্যায়ে জনি নামের একজন চাইনিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে চান মিয়াকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এছাড়া হারিছুল ইসলামের ভাই মো. তারিকুল ইসলাম (৩০) ও তার মাকেও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করার অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে বিপুল ভারতীয় প্রসাধনীসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বাড়িতে ঢুকে আলমারি ভাঙচুর করে নগদ ৩৫ হাজার টাকা এবং প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যান। পরে পরিবারের সদস্যদের হত্যা ও গুমসহ বিভিন্ন ধরনের ক্ষতির হুমকি দিয়ে তারা চলে যান বলে অভিযোগ করা হয়েছে।

পরে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে চান মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অন্যরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা আক্তার জানান, আহতদের মধ্যে চান মিয়া নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজস্থলীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনায় স্থানীয় এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত জনি ও জুয়েলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় পোস্ট

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা, নারীসহ আহত ৩

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা, নারীসহ আহত ৩

আপডেটের সময়: ১০:৫৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে পৈতৃক জমিতে গাছের চারা রোপণকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় হামলা, বাড়িঘর ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের দক্ষিণ নারগানা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. হারিছুল ইসলাম (২৬) কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হারিছুল ইসলামের পরিবারের সঙ্গে স্থানীয় কয়েকজনের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে দক্ষিণ নারগানা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে জনি, জরিনা বেগমের ছেলে জুয়েলসহ অজ্ঞাত কয়েকজন হারিছুল ইসলামের পরিবারের জমিতে লাগানো প্রায় ২০টি ফলজ গাছের চারা উপড়ে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন

এ সময় তারা হারিছুল ইসলামের বাবা চান মিয়াকে গালিগালাজ করে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়। একপর্যায়ে জনি নামের একজন চাইনিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে চান মিয়াকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এছাড়া হারিছুল ইসলামের ভাই মো. তারিকুল ইসলাম (৩০) ও তার মাকেও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করার অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বাড়িতে ঢুকে আলমারি ভাঙচুর করে নগদ ৩৫ হাজার টাকা এবং প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যান। পরে পরিবারের সদস্যদের হত্যা ও গুমসহ বিভিন্ন ধরনের ক্ষতির হুমকি দিয়ে তারা চলে যান বলে অভিযোগ করা হয়েছে।

পরে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে চান মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অন্যরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা আক্তার জানান, আহতদের মধ্যে চান মিয়া নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আরও পড়ুনঃ  শিবচরে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫ শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা পেল ২১ শিক্ষা প্রতিষ্ঠান