Dhaka ০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাধবপুরে পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষ, ১জন নিহত মসলিন কটন মিল শ্রমিকদের বকেয়া পাওনা নিয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ গাজীপুরে ৯ কেন্দ্রে বাউবির পরীক্ষা, অংশ নিচ্ছেন ৯ হাজার ৫৮০ পরীক্ষার্থী শ্রীমঙ্গলে পারাবত এক্সপ্রেসের ধাক্কায় নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি শিবচরে বিড়ালের কামড়-আঁচড়ে বাড়ছে রোগী, আগস্টে চিকিৎসা নিয়েছেন ১১৮০ টাঙ্গাইলের পথসভার স্থান পরিদর্শন করেন ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে আসামীসহ ১০ টন ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ শরতের ছোঁয়ায় শিবচরের চরে সাদা মেঘের সাথে মিতালি কাশফুলের শিবচরে পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সিলেটে রেলওয়ের টিকিট কালোবাজারি: আরএনবির ২ সদস্য আটক, জব্দ মোবাইল ও টিকিট

মাধবপুরে পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষ, ১জন নিহত

‎হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের বাসের সঙ্গে হাঁসবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার (৩২) নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি।জানা যায়,এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। দুর্ঘটনায় পিকআপে থাকা প্রায় ৫০০ হাঁসও মারা গেছে।

‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর ম্যাটাডোর কোম্পানির দক্ষিণ-পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরুল সাহেদ জানান, সিলেটগামী এনা পরিবহনের একটি বাস ও ঢাকামুখী হাঁসবোঝাই পিকআপ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পিকআপের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। আহত প্রায় ১০ জনকে হবিগঞ্জ ও মাধবপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

‎খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও মাধবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ উদ্ধার করেন। পরে সরকারি রেকারের মাধ্যমে যানবাহন দুটি ডাম্পিং করা হয়। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

‎ওসি ইমরুল সাহেদ বলেন, নিহত হেলপারের নাম-ঠিকানা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

‎স্থানীয়দের দাবি, মহাসড়কের ওই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তবুও দুর্ঘটনাপ্রবণ ওই এলাকায় চালকদের সতর্ক করতে কোনো সতর্কতামূলক সাইনবোর্ড বা ব্যানার নেই। দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  লং মার্চে সহযোগিতা চেয়ে টাঙ্গাইলে ডিসি ও এসপির নিকট আবেদন
জনপ্রিয় পোস্ট

মাধবপুরে পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষ, ১জন নিহত

মাধবপুরে পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষ, ১জন নিহত

আপডেটের সময়: ১০:২৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

‎হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের বাসের সঙ্গে হাঁসবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার (৩২) নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি।জানা যায়,এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। দুর্ঘটনায় পিকআপে থাকা প্রায় ৫০০ হাঁসও মারা গেছে।

‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর ম্যাটাডোর কোম্পানির দক্ষিণ-পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরুল সাহেদ জানান, সিলেটগামী এনা পরিবহনের একটি বাস ও ঢাকামুখী হাঁসবোঝাই পিকআপ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পিকআপের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। আহত প্রায় ১০ জনকে হবিগঞ্জ ও মাধবপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

‎খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও মাধবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ উদ্ধার করেন। পরে সরকারি রেকারের মাধ্যমে যানবাহন দুটি ডাম্পিং করা হয়। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

‎ওসি ইমরুল সাহেদ বলেন, নিহত হেলপারের নাম-ঠিকানা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

‎স্থানীয়দের দাবি, মহাসড়কের ওই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তবুও দুর্ঘটনাপ্রবণ ওই এলাকায় চালকদের সতর্ক করতে কোনো সতর্কতামূলক সাইনবোর্ড বা ব্যানার নেই। দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট