Dhaka ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অপরাধ দমনে সাফল্য, মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ওসি আলাউদ্দিন শিবচরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ আমরা জনগণের দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ : ডা. শফিকুর রহমান জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে বৃক্ষরোপণ ও মাছ অবমুক্তকরণ টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে টাইমস অব বাংলাদেশ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শিবচরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানটির মৃত্যু সালথায় মানবিকতা ও সম্প্রীতিতে শান্তির সমাজ গড়ার প্রত্যয়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত মাধবপুরে পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষ, ১জন নিহত মসলিন কটন মিল শ্রমিকদের বকেয়া পাওনা নিয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

অপরাধ দমনে সাফল্য, মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ওসি আলাউদ্দিন

অপরাধ দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিলশেডে আগস্ট ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম। পরে তিনি ওসি মো. আলাউদ্দিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

আরও পড়ুনঃ  গাজীপুরে ৯ কেন্দ্রে বাউবির পরীক্ষা, অংশ নিচ্ছেন ৯ হাজার ৫৮০ পরীক্ষার্থী

সিরাজদিখান থানায় যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও গ্রেফতারি পরোয়ানা তামিলে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন ওসি আলাউদ্দিন। আগস্ট মাসের সার্বিক কার্যক্রম মূল্যায়নে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে টাইমস অব বাংলাদেশ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উল্লেখ্য, ওসি মো. আলাউদ্দিন গত ১১ জুন ২০২৬ সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

অপরাধ দমনে সাফল্য, মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ওসি আলাউদ্দিন

অপরাধ দমনে সাফল্য, মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ওসি আলাউদ্দিন

আপডেটের সময়: ০৮:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

অপরাধ দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিলশেডে আগস্ট ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম। পরে তিনি ওসি মো. আলাউদ্দিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

আরও পড়ুনঃ  গাজীপুরে ৯ কেন্দ্রে বাউবির পরীক্ষা, অংশ নিচ্ছেন ৯ হাজার ৫৮০ পরীক্ষার্থী

সিরাজদিখান থানায় যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও গ্রেফতারি পরোয়ানা তামিলে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন ওসি আলাউদ্দিন। আগস্ট মাসের সার্বিক কার্যক্রম মূল্যায়নে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মসলিন কটন মিল শ্রমিকদের বকেয়া পাওনা নিয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ