Dhaka ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালথায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন  আড়াই মাসেও সন্ধান নেই ইমরানের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ১ জনের মৃত্যু, আহত ৫ শিক্ষার্থী-শিক্ষকদের আনন্দে মুখর ছাতিয়ানী আলিম মাদ্রাসার নৌ-ভ্রমণ যমুনা সেতু সংযোগ সড়ক থেকে ফেঞ্চুগঞ্জ প্রকল্প: ১৩ কোটি ৬২ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে আলোচিত মামলা বর্ণাঢ্য আয়োজনে শিবচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৬ মাসের কারাদণ্ড সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বিএনপি, শুভেচ্ছা ইউসুফ মিয়ার শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা ও ভূমির মালিকানার দাবি

বর্ণাঢ্য আয়োজনে শিবচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবচরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে শিবচর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​উপজেলা বিএনপি কার্যালয় চত্বর ও এর আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। ‘ঐক্য, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে—৪৮ বছরের পথচলায় বিএনপি’—এই স্লোগানকে সামনে রেখে দিনটির তাৎপর্য তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৬ মাসের কারাদণ্ড

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবচর উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপি নেত্রী নাদিরা মিঠু চৌধুরী এবং পৌর বিএনপির আহবায়ক আবুল কালাম মল্লিক।

আরও পড়ুনঃ  শিক্ষার্থী-শিক্ষকদের আনন্দে মুখর ছাতিয়ানী আলিম মাদ্রাসার নৌ-ভ্রমণ

​এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা। এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​বক্তারা বলেন, দীর্ঘ ৪৭ বছরের পথচলায় বিএনপি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবসময় সোচ্চার ছিল। আগামী দিনেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

Tag :

সালথায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন 

বর্ণাঢ্য আয়োজনে শিবচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেটের সময়: ০৭:৩২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবচরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে শিবচর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​উপজেলা বিএনপি কার্যালয় চত্বর ও এর আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। ‘ঐক্য, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে—৪৮ বছরের পথচলায় বিএনপি’—এই স্লোগানকে সামনে রেখে দিনটির তাৎপর্য তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বিএনপি, শুভেচ্ছা ইউসুফ মিয়ার