Dhaka ০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন টাঙ্গাইলের নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত  কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা, নারীসহ আহত ৩ হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ শ্রীমঙ্গল উপজেলা শাখার কমিটি নবায়ন সেনবাগের অপরাধীদের ত্রাস ওসি আবদুর রহিম সরকারকে ঘিরে ষড়যন্ত্র: ব্যক্তিগত বিরোধে ক্লোজড, ক্ষুব্ধ স্থানীয়রা শ্রীমঙ্গলে বিপুল ভারতীয় প্রসাধনীসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন রাজস্থলীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত শিবচরে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫ শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা পেল ২১ শিক্ষা প্রতিষ্ঠান টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে পর্যায়ক্রমে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।

নাগরী এলাকার স্বপ্ন কানন রিসোর্টে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মিলন বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং যুব কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১৩ কোটি টাকার উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এছাড়া ৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্মার্ট বোর্ড, শিক্ষা ও ক্রীড়া সামগ্রীসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ শ্রীমঙ্গল উপজেলা শাখার কমিটি নবায়ন

তিনি আরও জানান, সড়ক যোগাযোগের উন্নয়নে প্রায় ১৭ কোটি টাকার তিনটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। পাশাপাশি অসচ্ছল শিক্ষার্থীদের বাইসাইকেল, দুঃস্থ নারীদের সেলাই মেশিন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত

স্বাস্থ্য খাতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ, প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত 

যুব কর্মসংস্থান প্রসঙ্গে এমপি মিলন বলেন, কারিগরি প্রশিক্ষণ ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে তরুণদের দক্ষ করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি নতুন শিল্প ও বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন

আপডেটের সময়: ০২:২৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে পর্যায়ক্রমে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।

নাগরী এলাকার স্বপ্ন কানন রিসোর্টে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মিলন বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং যুব কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১৩ কোটি টাকার উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এছাড়া ৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্মার্ট বোর্ড, শিক্ষা ও ক্রীড়া সামগ্রীসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  শিবচরে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

তিনি আরও জানান, সড়ক যোগাযোগের উন্নয়নে প্রায় ১৭ কোটি টাকার তিনটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। পাশাপাশি অসচ্ছল শিক্ষার্থীদের বাইসাইকেল, দুঃস্থ নারীদের সেলাই মেশিন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন