Dhaka ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

জিনের হাজিরা নামে প্রতারণা ১ হাজার ভরি স্বর্ণের প্রলোভন, গ্রেপ্তার ১

জ্বিনের হাজিরার মাধ্যমে অলৌকিক শক্তি প্রদর্শন এবং ১,০০০ ভরি স্বর্ণালংকার পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে এক মাদ্রাসা শিক্ষকের পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা, জমি ও ব্যাংকের স্বাক্ষরিত চেক হাতিয়ে নেওয়ার অভিযোগে চৌধুরী তাওহীদ বিন আজাদ (তাওহীদ/ইমন) নামে এক ভণ্ড প্রতারককে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত 

​মামলা সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জের উবাহাটা এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক মোঃ আমিনুল ইসলামকে অভিযুক্ত তাওহীদ অলৌকিক ক্ষমতার মাধ্যমে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও অর্থ এনে দেওয়ার আশ্বাস দেন। তার কথায় বিশ্বাস করে ভুক্তভোগী পরিবারটি নগদ টাকা, মূল্যবান জমি ও ব্যাংকের স্বাক্ষরিত চেক তাওহীদের হাতে তুলে দেয়। কিন্তু পরবর্তী সময়ে কোনো অলৌকিক ক্ষমতার ফল না পেয়ে এবং প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী মোঃ আমিনুল ইসলাম আইনি পদক্ষেপ নেন।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

​গত ২১ সেপ্টেম্বর তিনি বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় চৌধুরী তাওহীদ বিন আজাদের বিরুদ্ধে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

​মামলা দায়েরের পর পরই অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের ভাদৈ এলাকা থেকে অভিযুক্ত তাওহীদকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে বিপুল ভারতীয় প্রসাধনীসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

​এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থ ও নথিপত্র উদ্ধারে পুলিশ কাজ করছে।

জনপ্রিয় পোস্ট

বিনামূল্যে ১০ লিটার মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

জিনের হাজিরা নামে প্রতারণা ১ হাজার ভরি স্বর্ণের প্রলোভন, গ্রেপ্তার ১

আপডেটের সময়: ১১:০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জ্বিনের হাজিরার মাধ্যমে অলৌকিক শক্তি প্রদর্শন এবং ১,০০০ ভরি স্বর্ণালংকার পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে এক মাদ্রাসা শিক্ষকের পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা, জমি ও ব্যাংকের স্বাক্ষরিত চেক হাতিয়ে নেওয়ার অভিযোগে চৌধুরী তাওহীদ বিন আজাদ (তাওহীদ/ইমন) নামে এক ভণ্ড প্রতারককে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

আরও পড়ুনঃ  সরকারি হাসপাতালের সামনে আর নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

​মামলা সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জের উবাহাটা এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক মোঃ আমিনুল ইসলামকে অভিযুক্ত তাওহীদ অলৌকিক ক্ষমতার মাধ্যমে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও অর্থ এনে দেওয়ার আশ্বাস দেন। তার কথায় বিশ্বাস করে ভুক্তভোগী পরিবারটি নগদ টাকা, মূল্যবান জমি ও ব্যাংকের স্বাক্ষরিত চেক তাওহীদের হাতে তুলে দেয়। কিন্তু পরবর্তী সময়ে কোনো অলৌকিক ক্ষমতার ফল না পেয়ে এবং প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী মোঃ আমিনুল ইসলাম আইনি পদক্ষেপ নেন।

আরও পড়ুনঃ  শেরপুরে জাকের পার্টির অফিসে ভাঙচুর-লুটের অভিযোগ

​গত ২১ সেপ্টেম্বর তিনি বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় চৌধুরী তাওহীদ বিন আজাদের বিরুদ্ধে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

​মামলা দায়েরের পর পরই অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের ভাদৈ এলাকা থেকে অভিযুক্ত তাওহীদকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  সেনবাগের অপরাধীদের ত্রাস ওসি আবদুর রহিম সরকারকে ঘিরে ষড়যন্ত্র: ব্যক্তিগত বিরোধে ক্লোজড, ক্ষুব্ধ স্থানীয়রা