Dhaka ০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সখীপুরে চার সাংবাদিক গ্রেপ্তার, বিএনপি নেতার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ আওয়ামী লীগের নৈরাজ্য ও বোমা হামলার প্রতিবাদে শিবচরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সালথায় বিএনপির পরিচয়ে আ.লীগের অফিসে মিটিংয়ের অভিযোগ যুবদল নেতার সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করে প্রশংসায় ভাসছেন ছরোয়ার হোসেন সালথার আটঘর ইউনিয়নে উঠান বৈঠকে হাসান আশরাফকে সমর্থন জানালেন শাহিনুর রহমান বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: নারীর ক্ষমতায়নে অনন্য অগ্রযাত্রা ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির সদস্য সম্মেলনে প্রধান অতিথি থাকছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম -এমপি শিবচরে পদ্মা সেতুর টোল প্লাজায় হামলা ও সহিংসতার বিরুদ্ধে বিএনপি’র প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ডিমলায় পৈতৃক জমির পাকা ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে সালথায় শ্রমিকদলের প্রতিবাদ মিছিল

শিবচরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা

সারাদেশব্যাপী একযোগে শুরু হওয়া ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় মাদারীপুরের শিবচর উপজেলায় প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ সকালে নির্ধারিত সময়ে শিবচরের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়।

​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শিবচরের সরকারি ও বেসরকারি কলেজ এবং মাদ্রাসার বিপুল সংখ্যক শিক্ষার্থী এবার এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম/ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সালথায় বিএনপির পরিচয়ে আ.লীগের অফিসে মিটিংয়ের অভিযোগ যুবদল নেতার

​সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সরকারী বরহাম গন্জ কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায় উৎসবমুখর পরিবেশে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করছেন। কেন্দ্র সুত্রে জানা যায় সরকারী বরহাম গন্জ কলেজ কেন্দ্রে উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ,নুরুল আমিন ডিগ্রী কলেজ ও রিজিয়া বেগম মহিলা কলেজের মোট ৬৩২ জন শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  ডিমলায় পৈতৃক জমির পাকা ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

পরীক্ষা শুরুর পর থেকেই শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান এবং সহকারী কমিশনার (ভূমি) শাইকা সুলতানা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

​পরীক্ষা কেন্দ্রের চারপাশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
​পরীক্ষার্থী ও কেন্দ্র সচিব ছাড়া অন্য সবার জন্য পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের ভেতর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
​প্রথম দিনের পরীক্ষায় শিবচরের কোনো কেন্দ্র থেকে অপ্রীতিকর ঘটনা বা বহিষ্কারের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করে প্রশংসায় ভাসছেন ছরোয়ার হোসেন

​পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকা কয়েকজন অভিভাবক সন্তোষ প্রকাশ করে জানান, পরীক্ষা কেন্দ্রের পরিবেশ অনেক শান্ত ও সুশৃঙ্খল। যাতায়াত বা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের তৎপরতা প্রশংসনীয় ছিল। তারা আশা করছেন, পুরো পরীক্ষা জুড়ে এই সুন্দর পরিবেশ বজায় থাকবে।

​উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা শতভাগ নকলমুক্ত, স্বচ্ছ ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সখীপুরে চার সাংবাদিক গ্রেপ্তার, বিএনপি নেতার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ

শিবচরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা

আপডেটের সময়: ০৫:১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

সারাদেশব্যাপী একযোগে শুরু হওয়া ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় মাদারীপুরের শিবচর উপজেলায় প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ সকালে নির্ধারিত সময়ে শিবচরের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়।

​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শিবচরের সরকারি ও বেসরকারি কলেজ এবং মাদ্রাসার বিপুল সংখ্যক শিক্ষার্থী এবার এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম/ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সালথার আটঘর ইউনিয়নে উঠান বৈঠকে হাসান আশরাফকে সমর্থন জানালেন শাহিনুর রহমান

​সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সরকারী বরহাম গন্জ কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায় উৎসবমুখর পরিবেশে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করছেন। কেন্দ্র সুত্রে জানা যায় সরকারী বরহাম গন্জ কলেজ কেন্দ্রে উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ,নুরুল আমিন ডিগ্রী কলেজ ও রিজিয়া বেগম মহিলা কলেজের মোট ৬৩২ জন শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: নারীর ক্ষমতায়নে অনন্য অগ্রযাত্রা

পরীক্ষা শুরুর পর থেকেই শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান এবং সহকারী কমিশনার (ভূমি) শাইকা সুলতানা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

​পরীক্ষা কেন্দ্রের চারপাশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
​পরীক্ষার্থী ও কেন্দ্র সচিব ছাড়া অন্য সবার জন্য পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের ভেতর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
​প্রথম দিনের পরীক্ষায় শিবচরের কোনো কেন্দ্র থেকে অপ্রীতিকর ঘটনা বা বহিষ্কারের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  নাগরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত