Dhaka ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিবচরে অজ্ঞাত নারীর মরাদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ বিজয়নগরে আউশ ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি শিবচরে পুকুর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার চরভদ্রাসনে শেখ ইউসুফ আলী হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শিবচরে আমন ধান রোপনের ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল খালা-ভাগ্নির মাদারীপুরের শিবচরে দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন নানা বাড়িতে নদীতে গোসল করতে নেমে আর বাড়ি ফেরা হলো না জুঁইয়ের ২০২৬-২০২৭ সেশনের শ্রীমঙ্গল উপজেলা তালামীযের কাউন্সিল সম্পন্ন হয় বাহুবলে নাশকতার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

পর্তুগালে আসার ১৫ দিনের মাথায় প্রাণ গেল টাঙ্গাইলের রাম প্রসাদের

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে ডি-ওয়ান (D1) ভিসায় ইউরোপের দেশ পর্তুগালে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের যুবক রাম প্রসাদ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দেশটিতে আসার মাত্র ১৫ দিনের মাথায় ভয়াবহ ট্রেন-কার সংঘর্ষে প্রাণ হারাতে হলো তাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, পর্তুগালের একটি গ্রামীণ এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, রেললাইনের সিগনাল অমান্য করে একটি প্রাইভেটকার ক্রসিং অতিক্রমের চেষ্টা করলে দ্রুতগতির একটি ট্রেন কারটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর কারটি ছিটকে রাস্তার পাশের একটি খালে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন টাঙ্গাইলের রাম প্রসাদ। এ সময় গাড়িতে থাকা আরও তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয় উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটির চালক ছিলেন সিলেটের একজন প্রবাসী বাংলাদেশি।

মাত্র দুই সপ্তাহ আগে নতুন স্বপ্ন ও পরিবারের সুখের আশায় পর্তুগালে পাড়ি জমান রাম প্রসাদ। তার আকস্মিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বর্তমানে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

শিবচরে অজ্ঞাত নারীর মরাদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ

পর্তুগালে আসার ১৫ দিনের মাথায় প্রাণ গেল টাঙ্গাইলের রাম প্রসাদের

আপডেটের সময়: ০৪:৩৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬