Dhaka ০৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা টাঙ্গাইল জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর আহসান হাবীব মাসুদ ও সেক্রেটারি হুমায়ুন কবির টাঙ্গাইল জেলা জামায়াতের মজলিসে শূরার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত উত্তর গোপীনাথপুরে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসর সম্পন্ন, চ্যাম্পিয়ন মোহনবাগান ফ্রেন্ডস সখীপুরে চার সাংবাদিক গ্রেপ্তার, বিএনপি নেতার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ আওয়ামী লীগের নৈরাজ্য ও বোমা হামলার প্রতিবাদে শিবচরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সালথায় বিএনপির পরিচয়ে আ.লীগের অফিসে মিটিংয়ের অভিযোগ যুবদল নেতার সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করে প্রশংসায় ভাসছেন ছরোয়ার হোসেন সালথার আটঘর ইউনিয়নে উঠান বৈঠকে হাসান আশরাফকে সমর্থন জানালেন শাহিনুর রহমান বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: নারীর ক্ষমতায়নে অনন্য অগ্রযাত্রা

টাঙ্গাইল জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর আহসান হাবীব মাসুদ ও সেক্রেটারি হুমায়ুন কবির

বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে জেলা আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন আহসান হাবীব মাসুদ,নায়েবে আমীর মনোনীত হয়েছেন অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক এবং জেলা সেক্রেটারি মনোনীত হয়েছেন হুমায়ুন কবির। এছাড়া সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন হোসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান।

আরও পড়ুনঃ  ডিমলায় পৈতৃক জমির পাকা ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা দেলোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. খলিলুর রহমান মাদানি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। ১৪ নভেম্বর (শনিবার ) সন্ধ্যায় জেলা আদর্শ সমাজ কল্যাণ পরিষদের হলরুমে অনুষ্ঠিত জেলা মজলিসে শুরার বিশেষ অধিবেশনে
বিশেষ অতিথি মাওলানা দেলোয়ার হোসেন তাঁর বক্তব্যে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দেন। তিনি নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
২০২৭-২০২৮ সেশনের জন্য ঘোষিত এ নতুন কমিটিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  টাঙ্গাইল জেলা জামায়াতের মজলিসে শূরার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা

টাঙ্গাইল জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর আহসান হাবীব মাসুদ ও সেক্রেটারি হুমায়ুন কবির

আপডেটের সময়: ১২:১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে জেলা আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন আহসান হাবীব মাসুদ,নায়েবে আমীর মনোনীত হয়েছেন অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক এবং জেলা সেক্রেটারি মনোনীত হয়েছেন হুমায়ুন কবির। এছাড়া সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন হোসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান।

আরও পড়ুনঃ  কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে সালথায় যুবদল-ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা দেলোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. খলিলুর রহমান মাদানি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। ১৪ নভেম্বর (শনিবার ) সন্ধ্যায় জেলা আদর্শ সমাজ কল্যাণ পরিষদের হলরুমে অনুষ্ঠিত জেলা মজলিসে শুরার বিশেষ অধিবেশনে
বিশেষ অতিথি মাওলানা দেলোয়ার হোসেন তাঁর বক্তব্যে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দেন। তিনি নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
২০২৭-২০২৮ সেশনের জন্য ঘোষিত এ নতুন কমিটিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  সখীপুরে চার সাংবাদিক গ্রেপ্তার, বিএনপি নেতার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ