Dhaka ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদক বিক্রির প্রতিবাদ করায় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির পিতার ইন্তেকাল শিবচরের ইউএনওর বদলি স্থগিতের দাবিতে মানববন্ধন, আরও দুই বছর রাখার আহ্বান নাগরপুর উপজেলা জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম, নায়েবে আমীর আব্দুস সালাম, সেক্রেটারি মোসলেম উদ্দিন মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদ জানালেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী টাঙ্গাইলের নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন টানা বৃষ্টিতে শিবচরে পানিতে তলিয়ে গেছে কাটা ধান, দিশেহারা কৃষক অসময়ের বৃষ্টিতে ফরিদপুরে কৃষকের স্বপ্নভঙ্গ, মাঠেই ভিজছে পাকা ধান

সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মহড়া

  • আবুল বাসার :
  • আপডেটের সময়: ০৯:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ১৪৯ সময় দেখুন

ফরিদপুরের সালথা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে মহড়া পরিচালনা করেছে থানা পুলিশ। সোমবার (২২ জুন) রাত ৮টার দিকে উপজেলা সদর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
‎
‎সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে ৩০-৩৫ জন পুলিশ সদস্য এতে অংশ নেন। মহড়ার মাধ্যমে জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার প্রস্তুতির বার্তা দেওয়া হয়।
‎
‎এ সময় সালথা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিকসহ থানার অন্যান্য পুলিশ সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎মহড়া শেষে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। তিনি সাধারণ মানুষকে দাঙ্গা-হাঙ্গামা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।
‎
‎ওসি আরও বলেন, কোনো নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী নাশকতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎জননিরাপত্তা নিশ্চিত ও সম্ভাব্য অপতৎপরতা রোধে এ মহড়া পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  টানা বৃষ্টিতে শিবচরে পানিতে তলিয়ে গেছে কাটা ধান, দিশেহারা কৃষক
Tag :
জনপ্রিয় পোস্ট

মাদক বিক্রির প্রতিবাদ করায় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মহড়া

আপডেটের সময়: ০৯:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

ফরিদপুরের সালথা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে মহড়া পরিচালনা করেছে থানা পুলিশ। সোমবার (২২ জুন) রাত ৮টার দিকে উপজেলা সদর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
‎
‎সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে ৩০-৩৫ জন পুলিশ সদস্য এতে অংশ নেন। মহড়ার মাধ্যমে জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার প্রস্তুতির বার্তা দেওয়া হয়।
‎
‎এ সময় সালথা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিকসহ থানার অন্যান্য পুলিশ সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎মহড়া শেষে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। তিনি সাধারণ মানুষকে দাঙ্গা-হাঙ্গামা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।
‎
‎ওসি আরও বলেন, কোনো নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী নাশকতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎জননিরাপত্তা নিশ্চিত ও সম্ভাব্য অপতৎপরতা রোধে এ মহড়া পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদ জানালেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী